
কোটা সংস্কার আন্দোলন ঘিরে চলমান অস্থিতিশীল পরিস্থিতি এবং দেশব্যাপী কারফিউর কারণে গাইবান্ধায় শাকসবজির বাজারে ব্যাপক প্রভাব পড়েছে। কয়েক দিন ধরে অনিয়মিত যানবাহন চলাচলে স্থানীয় হাট-বাজারে পাইকারি ক্রেতা কমেছে। এতে কৃষকেরা শাকসবজিসহ বিভিন্ন ফসল বিক্রি করতে পারছেন না। সবজি ভেদে মণপ্রতি ৫০০-৮০০ টাকা পর্যন্ত বাজারদর কমে গেছে। স্থানীয় বাজারগুলোতে সবজির দরে এমন ধস নামার পরেও ক্রেতা না পাওয়ায় চরম বিপাকে কৃষকেরা।
জেলার গোবিন্দগঞ্জ, পলাশবাড়ী, সাদুল্লাপুর উপজেলার বিভিন্ন এলাকায় প্রচুর শাকসবজি উৎপন্ন হয়। এখানকার উৎপাদিত কৃষিপণ্য রাজধানীসহ দেশের বিভিন্ন বাজারে সরবরাহ করা হয়। ইতিমধ্যে উত্তরাঞ্চলের মধ্যে গোবিন্দগঞ্জ তৃতীয় বৃহত্তম পটোল উৎপাদনকারী ও বাজারজাতের স্থান হিসেবে পরিচিত লাভ করেছে।
জেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, চলতি খরিপ (চৈত্র থেকে ভাদ্র মাস) মৌসুমে জেলায় প্রায় ৫৪ হাজার কৃষক ৪ হাজার ৫৫০ হেক্টর জমিতে পটোল, বেগুন, ঢ্যাঁড়স, কদা (ধুন্দুল), চিচিঙ্গা, বরবটি, মুখিকচু, কাঠকচু, লতিকচু, লাউ, পেঁপে, কুমড়াসহ বিভিন্ন শাকসবজি উৎপাদিত হয়েছে। আর প্রতিদিন গড়ে প্রায় ৫ হাজার ৮৫০ টন সবজি উৎপাদন এবং বাজারজাত করা হয়।
জেলার বিভিন্ন স্থানীয় সবজি বাজার ঘুরে দেখা গেছে, বাজারে প্রচুর সবজির আমদানি বা সরবরাহ থাকলেও পর্যাপ্ত পাইকারি ক্রেতা না আসায় কৃষক তাঁদের উৎপাদিত সবজি বিক্রি করা নিয়ে বিপাকে পড়েছেন।
গোবিন্দগঞ্জ পৌর বাজারে পটোল বিক্রি করতে আসা দরবস্ত ইউনিয়নের কৃষক সোরাফ আলী বলেন, কয়েক দিন আগেই পটোল বিক্রি করেছি ১ হাজার ২০০ থেকে ১ হাজার ২৫০ টাকা মণ দরে। এখন তা ৬০০ থেকে ৭০০ টাকায় নেমে এসেছে। ক্রেতা কম থাকায় বিক্রির জন্য বেশ সময় ধরে বসে থাকতে হচ্ছে।
সাদুল্যাপুর উপজেলার ধাপেরহাটে সবজি বিক্রি করতে আসা কৃষক হুমায়ন ইসলাম বলেন, বাজারে সব সবজির দাম পড়ে গেছে। দেশের চলমান পরিস্থিতিতে পাইকারি ক্রেতা কম আসায় কৃষকেরা উৎপাদিত ফসল বিক্রি করতে পারছেন না। ঘণ্টা ব্যবধানে সব ধরনের সবজির দাম মণপ্রতি ৫০০ থেকে ৮০০ টাকা পর্যন্ত কমেছে। এরপরও ক্রেতা মিলছে না।
অন্যদিকে পাইকাররা বলছেন, চলমান অস্থিতিশীল পরিস্থিতিতে সড়কে যানবাহন চলাচল বন্ধ প্রায়, এর ওপর দেশজুড়ে কারফিউর কারণে কাঁচামাল কিনে অনিশ্চয়তায় আর শঙ্কায় থাকতে হয় তাঁদের। এ ছাড়া অতিরিক্ত ট্রাক ভাড়া দিয়ে মোকামে মাল নিয়ে বিক্রি করতে নানা ঝুঁকি ও ঝমেলায় পড়তে হচ্ছে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. খোরশেদ আলম আজকের পত্রিকাকে বলেন, ‘কৃষক ও পাইকারি ব্যবসায়ীরা সবজি পরিবহনের ক্ষেত্রে অসুবিধায় পড়ছেন বিষয়টি আমি শুনেছি। স্থানীয় প্রশাসনের সহযোগিতা ও পরিবহন মালিক-শ্রমিকের সঙ্গে দ্রুত কথা বলে বিষয়টি সমাধানের চেষ্টা করব।’

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
৪০ মিনিট আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
১ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
১ ঘণ্টা আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
২ ঘণ্টা আগে