ইলেকট্রনিক সামগ্রী না কিনে ২ লাখ ৮৪ হাজার ৪৬০ টাকা আত্মসাতের অভিযোগে বরিশাল বিভাগীয় বন কর্মকর্তা ড. আউয়ালকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। তাঁকে বরিশাল থেকে প্রত্যাহার করে বন বিভাগের প্রধান বন সংরক্ষকের কার্যালয়ে সংযুক্ত করা হয়।
আগের কর্মস্থল বগুড়ায় এমন অভিযোগ থাকায় তাঁর বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়।
বিভাগীয় বন কর্মকর্তা আউয়ালের বিরুদ্ধে আগের কর্মস্থল বগুড়ায় কেবল অর্থ আত্মসাৎই নয়; বরিশালে দায়িত্ব পালনকালে নানা অভিযোগ উঠেছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো কর্মকর্তা-কর্মচারীদের হয়রানি, উন্নয়নকাজ না করে টাকা উত্তোলন, ঠিকাদারের কাছ থেকে কমিশন আদায় এবং ভুয়া ভাউচারে বিল উত্তোলন। এ থেকে পরিত্রাণ পেতে ভুক্তভোগী কর্মকর্তা-কর্মচারীরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগও করেছেন।
এসব প্রসঙ্গে উপকূলীয় অঞ্চল, বরিশালের বন সংরক্ষক মোহাম্মদ হারুন অর রশিদ খান বলেন, বিভাগীয় বন কর্মকর্তা আউয়ালকে বরিশাল থেকে প্রত্যাহার করে প্রধান বন সংরক্ষকের কার্যালয়ে নেওয়া হয়েছে। তিনি মঙ্গলবার (আজ) দায়িত্ব হস্তান্তর করতে পারেন।
বিভাগীয় বন কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগগুলোর বিষয়ে মোহাম্মদ হারুন অর রশিদ বলেন, তিনি বগুড়ায় কর্মকর্তা থাকাকালে তাঁর বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে। বিভাগীয় তদন্তে এর প্রতিবেদনও দেওয়া হয়েছে।
বরিশালে আউয়ালের বিরুদ্ধে ওঠা অভিযোগের ভিত্তিতে তাঁকে প্রত্যাহার করে ঢাকায় বন বিভাগের প্রধান বন সংরক্ষকের কার্যালয়ে সংযুক্ত করা হয়। তাঁর বিরুদ্ধে কেন বিভাগীয় মামলা করা হবে না তা জানতে চেয়ে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।
আউয়াল ২০২৩ সালের ৬ ফেব্রুয়ারি বরিশাল বিভাগীয় বন কর্মকর্তা পদে যোগ দেন। যোগদানের পরই তাঁর বিরুদ্ধে নানা কৌশলে অর্থ আত্মসাৎ এবং উৎকোচ না পেলে কর্মকর্তা-কর্মচারীদের হয়রানির অভিযোগ ওঠে।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
২৭ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
৩৮ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
৪৪ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে