
কক্সবাজার শহরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে মিজানুর রহমান (২৪) নামের এক ইজিবাইকচালক নিহত হয়েছেন। শনিবার (৭ জানুয়ারি) রাত ১১টার দিকে শহরের প্রধান সড়কের আলী জাহানের সাবমেরিন স্টেশনের পাশে এ ঘটনা ঘটে।
নিহত মিজানুর রহমান মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের খন্দকারপাড়ার আনসার উল্লাহর ছেলে।
নিহতের মামা ও প্রত্যক্ষদর্শী মোহাম্মদ হোসেন আজকের পত্রিকাকে জানান, তাঁর ভাগনে মিজান ও তিনি শহরে ইজিবাইক চালান। শনিবার রাত ১০টার দিকে শহরের ভোলা বাবুর পেট্রলপাম্প থেকে তাঁরা ফিরছিলেন। পথে যাত্রী নেমে যায়। এরপর সদর উপজেলা গেটে ইজিবাইক গ্যারেজে রাখার উদ্দেশ্যে রওনা হন। সাবমেরিন স্টেশন এলাকায় পৌঁছালে পাঁচ যুবক ইজিবাইকের গতি রোধ করে মিজানের মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করে। এ সময় মিজান একজনকে ধরে ফেলেন। তখন অন্যরা মিজানকে ছুরিকাঘাত করে। আহত মিজানকে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ছিনতাইয়ে জড়িতদের শনাক্তের চেষ্টা ও গ্রেপ্তারে অভিযান চলছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বন্ধ থাকা শিল্পকারখানা দ্রুতই চালু করার পদক্ষেপ নেওয়া হবে। সিলেটের উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে তিনি বলেন, ‘সিলেটের জনগুরুত্বপূর্ণ বিষয়ে সংসদ সদস্যদের সঙ্গে বসে পরিকল্পনা করব। কাজের মধ্য দিয়ে আমরা আমাদের সক্ষমতা প্রমাণ করব।’
১ ঘণ্টা আগে
যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
৩ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
৪ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
৪ ঘণ্টা আগে