
বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের বান্দরবানের নাইক্ষ্যংছড়ি পয়েন্টে রোহিঙ্গাদের অনুপ্রবেশ ঠেকাতে এবং চোরাচালান বন্ধে বুলেটপ্রুফ গাড়ি নিয়ে টহল শুরু করেছে বিজিবি। আজ শুক্রবার দুপুর থেকে চোরাচালানের জোন বলে খ্যাত সীমান্ত সড়কের ৪২ নম্বর পিলার থেকে ৫৪ নম্বর পিলার পর্যন্ত আট কিলোমিটার এলাকায় টহল দিচ্ছেন বিজিবির জওয়ানরা।
জোন কমান্ডার ও ১১ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. সাহল আহমেদ নোবেল আজকের পত্রিকাকে এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, রোহিঙ্গা অনুপ্রবেশ, চোরাচালানসহ সব ধরনের চলাচল ঠেকাতে কঠোর অবস্থানে রয়েছে বিজিবি। সে কারণে নির্মাণাধীন সীমান্ত সড়কে বুলেটপ্রুফ গাড়ি সংযোজন করা হয়েছে। যাতে যে কেউ খারাপ উদ্দেশ্য চরিতার্থ করতে না পারে।
সূত্রমতে, এ বিদ্রোহী গোষ্ঠী আরকান আর্মি খাদ্য ও রসদ জোগানোসহ অর্থসংকট মেটাতে বাংলাদেশের নাইক্ষ্যংছড়ির স্থলসীমান্ত দিয়ে মাদকসহ সব ধরনের চোরাকারবারিদের কাছে থেকে চাঁদা আদায় করছে। যা গত দুই বছর ধরে চলে আসছে। এমনকি চোরাকারবারিদের উৎসাহ দেওয়া হচ্ছে। যাতে তাদের আয় বাড়ানো যায়। তাদের এই অপচেষ্টা রুখে দিতেই বিজিবি এই ব্যবস্থা নিয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ শুক্রবার দুপুর থেকে নাইক্ষ্যংছড়ির ১১ বিজিবির জওয়ানরা প্রথমবারের মতো চোরাচালান ও রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে টহলে এসিপি বা বুলেটপ্রুফ গাড়ি সংযোজন করেছে। সঙ্গে অন্যান্য বাহনসহ নিয়মিত টহল তো আছেই।

জামালপুরে পুলিশ চেকপোস্টে ট্রাকচাপায় মোটরসাইকেলচালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত পাঁচ বছরের এক শিশুকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত তিনজনই সম্পর্কে বাবা-ছেলে।
২ মিনিট আগে
বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
১ ঘণ্টা আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
২ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২ ঘণ্টা আগে