
চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় এক দিনের অভিযানে ১ কোটি ৩০ লাখ টাকার বেশি বকেয়া ফি আদায় করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত নগরীর চারটি এলাকায় এ অভিযান চালায় চসিকের ভ্রাম্যমাণ আদালত। হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্সের বকেয়া বাবদ এই ফি আদায় করা হয়।
চসিকের জনসংযোগ কর্মকর্তা (অতিরিক্ত) কালাম চৌধুরী জানান, নগরীর ওয়াসা মোড়, কাজীর দেউড়ি, এনায়েত বাজার ও ইপিজেড এলাকায় অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। এতে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী ও স্পেশাল ম্যাজিস্ট্রেট জাহানারা ফেরদৌস। অভিযানে বকেয়া হোল্ডিং ট্যাক্স বাবদ ১ কোটি ৩০ লাখ ৫৮ হাজার ৯০৭ টাকা ও বকেয়া ট্রেড লাইসেন্স ফি বাবদ ৬৫ হাজার টাকা আদায় করা হয়।
চসিকের রাজস্ব বিভাগ সূত্র জানায়, বাগমনিরাম ওয়ার্ডের অ্যাপোলো মার্কেটে অভিযান চালিয়ে ভবনমালিক নুরুল ইসলামের কাছ থেকে ৩৬ লাখ ১০ হাজার ৭১৭ টাকা, ওয়াসা মোড়ের মো. মনসুরুল হকের ভবনে অভিযান চালিয়ে ৯ লাখ ৬২ হাজার ২৯৯ টাকা গৃহকর আদায় করা হয়। পরে এনায়েত বাজার এসএ টাওয়ারের মালিকের কাছ থেকে ৫০ লাখ ৪০ হাজার ১২০ টাকা গৃহকর আদায় করা হয়। এ ছাড়া ট্রেড লাইসেন্স নবায়ন ফি বাবদ বিভিন্ন জনের কাছ থেকে আরও ৩৩ লাখ ৪১ হাজার ৭৭১ টাকা আদায় করা হয়।
একই দিনে রাজস্ব সার্কেল-৮–এর আওতায় ইপিজেড এলাকায় বকেয়া ট্রেড লাইসেন্স ফি বাবদ ২৬ হাজার টাকা আদায় করা হয়। অন্যদিকে অভিযানে ট্রেড লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনার দায়ে সাতটি প্রতিষ্ঠানের কাছ থেকে ৭ হাজার টাকা জরিমানা আদায় করেন চসিক ম্যাজিস্ট্রেটরা।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
৪৪ মিনিট আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে