বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার নিকুছড়ি সীমান্তের জিরোপয়েন্টে স্থলমাইন বিস্ফোরণে এক বাংলাদেশি আহত হয়েছেন। আজ শনিবার বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে।
মাইনে আহত মো. নুরুন্নবী (৪৮) সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের লম্বাবিলের মৃত শফিকুর রহমানের ছেলে। তিনি আনসার-ভিডিপির সদস্য বলে জানা গেছে।
স্থানীয় সূত্র জানায়, নুরুন্নবীর বাঁ হাঁটুর নিচের অংশ মাইনে ক্ষতবিক্ষত হয়েছে।
আহত নুরুন্নবীকে প্রথমে কক্সবাজারের উখিয়ার এম এস এফ হাসপাতালে এবং পরে কক্সবাজার জেলা হাসপাতালে নেওয়া হয়েছে বলে স্বজন ও জনপ্রতিনিধি সূত্র নিশ্চিত করেছে।
এ বিষয়ে ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. ফরিদুল আলম বলেন, ঘটনাটি তিনি শুনেছেন। আহত ব্যক্তিকে তাঁর স্বজনেরা প্রথমে উখিয়ায় এবং পরে কক্সবাজারে নিয়ে গেছেন বলে জানা গেছে।

বন্ধ থাকা শিল্পকারখানা দ্রুতই চালু করার পদক্ষেপ নেওয়া হবে। সিলেটের উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে তিনি বলেন, ‘সিলেটের জনগুরুত্বপূর্ণ বিষয়ে সংসদ সদস্যদের সঙ্গে বসে পরিকল্পনা করব। কাজের মধ্য দিয়ে আমরা আমাদের সক্ষমতা প্রমাণ করব।’
১ ঘণ্টা আগে
যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
৩ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
৪ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
৪ ঘণ্টা আগে