
অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশনের (ওআইসি) মহাসচিব হুসেইন ইব্রাহিম তাহা বলেছেন, রোহিঙ্গা সংকট ওআইসির জন্য একটি শীর্ষ অগ্রাধিকার। তাদের প্রত্যাবাসনে সংগঠনটি সব সময় পাশে আছে। এ সময় ওআইসির প্রধান রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ায় বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা জানান।
আজ সোমবার সকালে কক্সবাজারের উখিয়া উপজেলার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে এসে ওই কথা বলেন ওআইসির মহাসচিব। সকালে মধুরছড়া ৪ এক্সটেনশন রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছালে তাঁকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মিজানুর রহমান।
এ সময় হুসেইন ইব্রাহিম তাহা রোহিঙ্গা যুবকদের নিয়ে পরিচালিত ইয়ুথ সেন্টার, বৃক্ষরোপণ প্রকল্প, মানব বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্পসহ বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন। পরে ৪ এক্সটেনশন ক্যাম্পের কনফারেন্স রুমে রোহিঙ্গা প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা করেন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সংগঠন ওআইসির এই প্রধান। যেখানে অংশ নেন বিভিন্ন ক্যাম্প থেকে আসা কমিউনিটি নেতা, যুবক, ইমাম, নারী অধিকার কর্মীসহ ২৫ জন রোহিঙ্গা প্রতিনিধি। এ সময় তাঁরা নাগরিকত্ব নিয়ে নিজ দেশে ফিরে যেতে সহযোগিতা চাওয়ার পাশাপাশি ওআইসি মহাসচিবের কাছে বিভিন্ন মতামত তুলে ধরেন।
রোহিঙ্গা অধিকারকর্মী সৈয়দ উল্লাহ বলেন, ‘আমরা ওআইসিকে জানিয়েছি, মর্যাদা নিয়ে নিজ দেশে চলে যেতে চাই। বাংলাদেশকে সহযোগিতা করতে ওআইসিকে অনুরোধ করেছি। আমরা দেশটির প্রতি কৃতজ্ঞ, তারা আমাদের জায়গা দিয়েছে।’
শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার বলেন, আন্তর্জাতিক বিচার আদালতে চলমান কার্যক্রম ত্বরান্বিত করতে সংগঠনটির তৎপরতা অব্যাহত আছে বলে ওআইসির প্রধান রোহিঙ্গাদের আশ্বস্ত করেছেন।
গত শনিবার পাঁচ দিনের সফরে ঢাকায় আসেন ওআইসি মহাসচিব। বাংলাদেশ সফরকালে প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। এ ছাড়া ইসলামিক ইনস্টিটিউট অব টেকনোলজির ৩৫তম সমাবর্তনে বক্তব্য দেবেন ওআইসির ১২তম এই মহাসচিব।

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
১ মিনিট আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
১ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
১ ঘণ্টা আগে