উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় সিন্ডিকেটের ৫৫১ তম সভার সিদ্ধান্তে অনির্দিষ্টকালের জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু শিক্ষার্থীরা হল না ছাড়ার ঘোষণা দিয়েছেন।
আজ বুধবার ক্যাম্পাস বন্ধ ও হল ত্যাগের নির্দেশ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. অহিদুল আলম।
এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে বিশ্ববিদ্যালয়ের প্রীতিলতা, খালেদা জিয়া ও শামসুন্নাহার হলের ছাত্রীরা হল না ছাড়ার ঘোষণা দিয়ে বিক্ষোভ করছেন।
দুপুরে অনুষ্ঠিত সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী নারী শিক্ষার্থীদের সন্ধ্যা ৬টার মধ্যে এবং ছেলেদের রাত সাড়ে ১০টার মধ্যে হল ত্যাগের নির্দেশ দেয় প্রশাসন। এরপরই প্রতিবাদ জানাতে হলের সামনে জড়ো হন শিক্ষার্থীরা।
এ সময় শামসুন নাহার হল প্রভোস্ট এবং চবি প্রক্টর অহিদুল আলমের সঙ্গে শিক্ষার্থীদের দীর্ঘ সময় কথা-কাটাকাটি হয়। এ সময় সাংবাদিকদের উপস্থিতি দেখে ক্ষেপে যান শিক্ষার্থীরা। তাঁরা হল না ছাড়ার সিদ্ধান্তে অটল।
চবি প্রক্টর অহিদুল আলম বলেন, ‘সিন্ডিকেট সভার সিদ্ধান্ত বিরুদ্ধে আমরা কিছু বলতে পারব না। এখন যারা হলে থাকতে চায় তাদের একটা লিস্ট নিয়ে যাচ্ছি। হলে থাকা না থাকা এটা নিয়ে আবার সিন্ডিকেট সভার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হবে।’
হল না ছাড়ার ঘোষণা দিয়ে শামসুন নাহার হলের সামনে একত্রিত হন শিক্ষার্থীরা। তাঁরা প্রশাসনকে জানিয়ে দিয়েছেন, দেশে এমন কোনো প্রাকৃতিক দুর্যোগ ঘটেনি যার কারণে হল ছাড়তে হবে!
উল্লেখ্য, কোটা সংস্কার আন্দোলনে গতকাল মঙ্গলবার দেশের বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা ঘটে। এতে সারা দেশে ৬ জন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন শত শত শিক্ষার্থী। পরিস্থিতি বিবেচনায় দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে সরকার।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
৪৪ মিনিট আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে