
চট্টগ্রামে পাহাড় ধসের আশঙ্কায় প্রায় পাঁচ হাজার মানুষকে সরিয়ে নিয়েছে জেলা প্রশাসন। গতকাল রোববার রাত থেকে নগরীর ঝুঁকিপূর্ণ পাহাড় ও পাহাড়ের পাদদেশে বসবাসকারীদের সরিয়ে নেওয়ার কার্যক্রম শুরু হয়। এর আগে তাদের আশ্রয়কেন্দ্রে সরে যেতে মাইকিং করা হয়।
এ সময় নগরীর আকবরশাহ ঝিল ১,২ ও ৩ নম্বর এলাকা, বিজয়নগর পাহাড়, শান্তিনগর পাহাড় ও বেলতলীঘোনা পাহাড়ে বসবাসকারী লোকজনকে সরিয়ে নিয়ে যাওয়া হয়।
এ বিষয়ে জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘পাহাড়ে যাতে মানুষকে আর প্রাণ দিতে না হয়, সে জন্য কাজ করছি। মাইকিং থেকে শুরু করে সবাইকে সচেতন করার জন্য প্রশাসন কাজ করছে। এই পর্যন্ত ঝুঁকিপূর্ণ পাহাড়গুলো থেকে ৫ হাজার মানুষকে সরিয়ে আশ্রয়কেন্দ্রে নেওয়া হয়েছে। তাঁদের জন্য শুকনো খাবার থেকে শুরু করে প্রতিবেলার খাবারের ব্যবস্থা করেছি।’
এদিকে ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে রোববার থেকে চট্টগ্রামে থেমে থেমে বৃষ্টিপাত হচ্ছে। আজ এই রিপোর্ট লেখা পর্যন্ত (সন্ধ্যা ৭ টা) বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। এতে পাহাড় ধসের আশঙ্কা করা হচ্ছে।
পতেঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে, রোববার (২৬ মে) রাত ১২টা থেকে সোমবার দুপুর ১২টা পর্যন্ত চট্টগ্রামে ২৩৮.৪ মিলিলিটার বৃষ্টি হয়েছে। মঙ্গলবারও ভারী বৃষ্টিপাতের আভাস দিয়েছে।’

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে