আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার ‘বাবা হুজুর’ হিসেবে খ্যাত মাওলানা মুমতাজুল করিমের (৮২) দাফন সম্পন্ন হয়েছে। আজ মঙ্গলবার বিকেল ৫টা ১০ মিনিটে হাটহাজারী মাদ্রাসা প্রাঙ্গণে তাঁর জানাজা হয়। গতকাল সোমবার রাত দেড়টার দিকে ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেন তিনি।
জানাজা নামাজে ইমামতি করেন ‘বাবা হুজুরের’ ছেলে মাওলানা মাহমুদুল হাসান মমতাজি। জানাজায় অংশ নেন হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক আল্লামা মুহাম্মদ ইয়াহইয়া, সহকারী পরিচালক আল্লামা মুফতি জসিমুদ্দীন, শিক্ষাসচিব আল্লামা কবির আহমদ ও সিনিয়র মুহাদ্দিস আল্লামা মো. ফোরকান প্রমুখ। এ ছাড়া দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা হাজারো মুসল্লি জানাজায় অংশ নেন।
পরে মাদ্রাসা ক্যাম্পাসের ভেতরে বায়তুল আতিক জামে মসজিদের সামনের কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়।
জানাজাকে কেন্দ্র করে আজ দুপুর থেকে মাদ্রাসাসংলগ্ন এলাকা লোকে লোকারণ্য হয়ে ওঠে। ৩টা ৪০ মিনিটে তাঁর লাশবাহী গাড়ি মাদ্রাসা প্রাঙ্গণে এসে পৌঁছায়। এ সময় সেখানে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়।
মাওলানা মুমতাজুল করিমের মৃত্যুতে হাটহাজারী মাদ্রাসা ও কওমি অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। হাটহাজারী মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস আল্লামা আশরাফ আলী নিজামপুরী বলেন, হুজুর অত্যন্ত সুনাম-সুখ্যাতির সঙ্গে হাটহাজারী মাদ্রাসায় শিক্ষকতা করেছেন। শিক্ষার্থীদের প্রতি তাঁর ছিল অপরিসীম দরদ। যে কারণে ছাত্ররা তাঁকে ‘বাবা হুজুর’ বলে সম্বোধন করত। টানা ৩৫ বছর তিনি হাটহাজারী মাদ্রাসায় শিক্ষকতা করেছেন।
তাঁর ইন্তেকালের খবরে জামিয়ার মহাপরিচালক ও হেফাজতে ইসলামের নায়েবে আমির আল্লামা মুহাম্মদ ইয়াহইয়া এক বিবৃতিতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন। তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনাসহ জান্নাতুল ফিরদাউস কামনায় দোয়া করেন। একই সঙ্গে তিনি মরহুমের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
মাওলানা মুমতাজুল করিম ১৯৪২ সালের ২৭ ডিসেম্বর কুমিল্লা সদরের ডুলিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। দেশে পড়াশোনা শেষ করে পাকিস্তানের জামিয়া আশরাফিয়া লাহোর থেকে তাফসির ও আদব (আরবি সাহিত্য) বিষয়ে উচ্চতর ডিগ্রি লাভ করেন। এরপর দেশে ফিরে ময়মনসিংহের ত্রিশালের কাতলাসেন কাদেরিয়া কামিল মাদ্রাসা, বরিশালের চরমোনাই মাদ্রাসা, ঢাকা আশরাফুল উলুম বড় কাটারা মাদ্রাসা ও চট্টগ্রামের পটিয়া মাদ্রাসায় মুহাদ্দিস হিসেবে কর্মরত ছিলেন। ১৯৮৪ সালে হাটহাজারী মাদ্রাসায় মুহাদ্দিস হিসেবে যোগদান করেন।

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২০ মিনিট আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
১ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে