
ফরিদপুরের মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়নে হিন্দু অধ্যুষিত পঞ্চপল্লি গ্রামে গণপিটুনিতে দুই সহোদর ভাইয়ের মৃত্যুর ঘটনায় সুষ্ঠু তদন্তের দাবি করেছে মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ)।
আজ শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ দাবি জানায় সংস্থাটি।
এমএসএফ জানায়, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। একই সঙ্গে ঘটনাটি মানবাধিকারের চরম লঙ্ঘন হওয়ায় সঠিক কারণ অনুসন্ধান করে দায়ী ও জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিষয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ব্যবস্থা নেওয়া উচিত।
গত বৃহস্পতিবার ফরিদপুরের মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়নের পঞ্চপল্লিতে মন্দিরে আগুন লাগার ঘটনায় এলাকাবাসীর গণপিটুনিতে দুই সহোদর নিহত হন। সংঘর্ষের খবর পেয়ে হতাহতদের উদ্ধার করতে ঘটনাস্থলে গেলে মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং থানার ওসিকে ঘেরাও করে রাখা হয়। পরে ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার ও পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ আলম ঘটনাস্থলে গিয়ে পুলিশ ও র্যাবের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ) মনে করে, কেবল সন্দেহের বশবর্তী হয়ে এ ধরনের অসাংবিধানিক ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ড কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। স্থানীয় পুলিশ-প্রশাসনকে না জানিয়ে, তাদের সহযোগিতা না নিয়ে প্রচলিত আইন অবজ্ঞা করে, আইন নিজের হাতে তুলে নিয়ে এমন বর্বরোচিত ঘটনা ঘটানো মানবাধিকারের চরম লঙ্ঘন। ঘটনাটি কোনো মানুষের জীবনের অধিকার ও বিচার লাভের অধিকারের চরম লঙ্ঘন। আইন অবজ্ঞা করে গণপিটুনির ঘটনা ঘটিয়ে হত্যা করা অবশ্যই ফৌজদারি অপরাধ। এই প্রবণতায় এমএসএফ গভীরভাবে উদ্বিগ্ন। হঠাৎ করে মারাত্মক আকার ধারণ করা এসব ঘটনায় জনমনে আতঙ্ক তৈরি, নাগরিক নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে এবং সর্বোপরি দেশে অস্থিরতা তৈরি হচ্ছে। ফলে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নৈতিক দায়িত্ব; পাশাপাশি এই প্রবণতা রোধে দ্রুততার সঙ্গে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানাচ্ছে এমএসএফ।
আরও পড়ুন:

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২২ মিনিট আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
১ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে