টঙ্গীর তুরাগ তীরে চলছে বিশ্ব ইজতেমা। আজ শনিবার বাদ আসর ইজতেমা ময়দানের মূল বয়ান মঞ্চ থেকে যৌতুক বিহীন বিয়ে পড়ানো হয়।
যৌতুক বিহীন বিয়ে পড়ান ভারতের মাওলানা জুহাইরুল হাসান। এবার ৭২ জোড়া যৌতুক বিহীন বিয়ে পড়ানো হয়।
বিশ্ব ইজতেমার গণমাধ্যম সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান বিয়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
বিয়ে পড়ানোর আগে জুহাইরুল হাসান বলেন, ‘ইসলাম শুধু যৌতুক প্রথার বিরোধীই নয়, বিয়ে-শাদির ক্ষেত্রে সব ধরনের অপচয়েরও বিপক্ষে। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই বিয়েই সর্বাধিক বরকতময়, যে বিয়েতে ব্যয় খুব সামান্যই হয়। তবে কোনো ধরনের চাপ ও শর্ত ছাড়া কন্যাপক্ষ খুশিমনে বরকে বা বরপক্ষকে কিছু দিলে তা যৌতুক হবে না, বরং তা উপহার বা হাদিয়া হিসেবে গণ্য হবে।’
ময়দানে যৌতুক বিহীন বিয়ে করেছেন দিনাজপুর জেলার বীরগঞ্জ থানার আবুল বাশার। তিনি গাজীপুর সদর এলাকার একটি মসজিদে ইমামতি করেন। আজ রংপুর জেলার মিঠাপুকুর থানার মার্জিয়া আক্তারের সঙ্গে যৌতুক বিহীন বিয়ের বন্ধনে আবদ্ধ হন তিনি।
আবুল বাশার বলেন, ‘পঁচিশ দিন আগে পারিবারিকভাবে বিয়ের সিদ্ধান্ত হয়। আজ যৌতুক বিহীন বিয়ে করলাম। কনের পক্ষ থেকে তাঁর বাবা এসেছেন। ২ লাখ ২৫ হাজার টাকা দেনমোহর ধার্য করে বিয়ে সম্পন্ন হয়েছে। দেনমোহরের টাকা পরিশোধ করিনি।’
এর আগে দুপুরে বিয়ের জন্য বর ও কনের তালিকা নেয়া হয়। বিয়ের আগে বাদ আসর বিয়ের খুতবা দেওয়া হয়। বয়ান শেষে ওইসব বর ও কনের অভিভাবকদের সম্মতিতে বিয়ে পড়ানো হয়। বিয়ে শেষে উপস্থিত বর-কনের স্বজনদের ও মুসল্লিদের মধ্যে খেজুর বিতরণ করা হয়।
উল্লেখ, আগামী ৪ ফেব্রুয়ারি আখেরী মোনাজাতের মধ্য দিয়ে বিশ্ব ইজতেমার প্রথম ধাপের সমাপ্তি ঘটবে। মাঝে চার দিন বিরতি দিয়ে ৯ ফেব্রুয়ারি থেকে ১১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ইজতেমার দ্বিতীয় ধাপ।

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২০ মিনিট আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
১ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে