
ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ১২ কিলোমিটার এলাকায় থেমে থেমে চলছে গাড়ি। গতকাল সোমবার থেকে ঈদযাত্রায় চাপ বেড়েছে ঘরমুখী মানুষের। সড়কে সড়কে চলছে প্রচুর যাত্রীবাহী বাস ও ব্যক্তিগত গাড়ি। যাত্রী পরিবহন করছে কিছু ট্রাক-পিকআপও।
ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে গতকাল থেকেই গাড়ির চাপ বেড়েছে। গতকাল যানজটে ব্যাপক ভোগান্তি পোহাতে হয় ওই পথের যাত্রীদের। আজ মঙ্গলবার দুপুরের দিকেও টাঙ্গাইলে ১২ কিলোমিটার সড়কজুড়ে যানবাহন থেমে থেমে চলছে।
ধীর গতির কারণে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বেশ কয়েকটি স্থানে যানবাহনের ভিড় দেখা গেছে। চন্দ্রা থেকে এলেঙ্গা চার লেনের সড়ক হলেও এলেঙ্গা থেকে সেতুর পূর্ব পর্যন্ত দুই লেনের সড়কে পরিবহনের চাপ বেড়ে যাওয়ায় যানজটের সৃষ্টি হয়েছে।
এদিকে প্রচণ্ড রোদ ও তীব্র গরমে নাভিশ্বাস উঠেছে যাত্রীদের। গাড়ির ধীর গতির কারণে তীব্র ভোগান্তিতে পড়েছেন নারী-শিশু ও বয়স্ক মানুষেরা।
তবে মহাসড়কে দায়িত্বরত পুলিশ সদস্যরা বলেন, গাড়ি কোথাও থেমে নেই। গাড়ির চাপ বেশি থাকায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। শিগগিরই গাড়ির চাপ কমে যাবে বলে আশা করছেন তাঁরা। কাল মহাসড়কে তেমন একটা চাপ থাকবে না। বিশেষত পোশাকশ্রমিকেরা সবাই একযোগে রওনা হওয়ায় যানজটের সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) মীর মো. সাজেদুর রহমান আজকের পত্রিকাকে বলেন, মহাসড়কে পরিবহনের চাপ বেড়েছে। গার্মেন্টসহ অন্যান্য প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়ায় একসঙ্গে যাত্রীদের চাপ বেড়েছে। তবে পরিস্থিতি সকালের তুলনায় এখন কিছুটা ভালো।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১৯ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
৩০ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
৩৫ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে