
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বেগম ফজিলাতুন্নেছা মুজিব ছাত্রী হলে যাদের মাস্টার্সের পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে তাদের ৭ দিনের মধ্যে হলের সিট ছেড়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
আজ সোমবার হলটির প্রভোস্ট অধ্যাপক ড. দীপিকা রাণী সরকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশ দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের যাদের মাস্টার্স পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে, তাদের আগামী সাত দিনের মধ্যে আবাসিক সিট ছেড়ে দেওয়ার নির্দেশ দেওয়া হল।
এ বিষয়ে প্রভোস্ট দীপিকা রাণী সরকার আজকের পত্রিকাকে বলেন, আমাদের নিয়ম অনুযায়ী এ নোটিশ দেওয়া হয়েছে। নোটিশে সাত দিন বলা হয়েছে। তবে ছাত্রীরা চাইলে তিন-চার দিন বেশি সময় নিতে পারে, যেহেতু সামনে ঈদ আছে। তবে তাদের ফাঁকা সিটে নতুন করে শিক্ষার্থীও ওঠাতে হবে। হলে অনেক ছাত্রীই আছে যাদের ফলাফল হয়ে গিয়েছে তাদের সিট ছাড়তে হবে।

বন্ধ থাকা শিল্পকারখানা দ্রুতই চালু করার পদক্ষেপ নেওয়া হবে। সিলেটের উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে তিনি বলেন, ‘সিলেটের জনগুরুত্বপূর্ণ বিষয়ে সংসদ সদস্যদের সঙ্গে বসে পরিকল্পনা করব। কাজের মধ্য দিয়ে আমরা আমাদের সক্ষমতা প্রমাণ করব।’
১ ঘণ্টা আগে
যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
৩ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
৪ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
৪ ঘণ্টা আগে