
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। তবে গাজীপুর-২ আসনের (গাজীপুর সদর-টঙ্গী) টঙ্গীর বিভিন্ন কেন্দ্রে ভোটার উপস্থিতি চোখে পড়েছে কম।
রোববার টঙ্গীর নোয়াগাঁও এম এ মজিদ মিয়া উচ্চবিদ্যালয়, রওশন এরশাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়, নোয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়, নোয়াগাঁও মজিদা সরকারি উচ্চবিদ্যালয়সহ বেশ কয়েকটি কেন্দ্র ঘুরে দেখা গেছে এমন চিত্র।
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ হাসান রাসেল আজ সকাল ১০টায় টঙ্গীর নোয়াগাঁও এলাকার নিজ বাসভবনের সামনের নোয়াগাঁও এম এ মজিদ মিয়া উচ্চ বিদ্যালয়ে ভোট দেবেন বলে জানা গেছে। সেখানেও ভোটারদের উপস্থিতি কম। দু-একটি বুথে দুই-চারজন ভোটার ভোট দিতে এসেছেন।
টঙ্গীর নোয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মো. জাকির হোসেন বলেন, ‘শীতের সকাল হওয়ায় ভোটার উপস্থিতি তুলনামূলক কম। আমার কেন্দ্রে সব প্রার্থীর পোলিং এজেন্ট নেই। বেলা বাড়লে ভোটার উপস্থিতি বাড়তে পারে।’
উল্লেখ্য, গাজীপুর-২ আসনের নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি কাজী আলিম উদ্দিন বুদ্দিন, ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী গাজীপুর মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম, জাতীয় পার্টির জয়নাল আবেদিনসহ আরও চারজন প্রার্থী নির্বাচনে অংশ নিচ্ছেন।
এ ছাড়া তরিকত ফেডারেশনের প্রার্থী ফুলের মালা প্রতীকের ডা. সৈয়দ আবু দাউদ মছনবী হায়দার নির্বাচন থেকে সরে যাওয়ার ঘোষণা দিয়েছেন।
আসনটিতে মোট ভোটার ৭ লাখ ৭৯ হাজার ৭২৬ জন।

বন্ধ থাকা শিল্পকারখানা দ্রুতই চালু করার পদক্ষেপ নেওয়া হবে। সিলেটের উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে তিনি বলেন, ‘সিলেটের জনগুরুত্বপূর্ণ বিষয়ে সংসদ সদস্যদের সঙ্গে বসে পরিকল্পনা করব। কাজের মধ্য দিয়ে আমরা আমাদের সক্ষমতা প্রমাণ করব।’
১ ঘণ্টা আগে
যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
৩ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
৪ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
৪ ঘণ্টা আগে