
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, ‘বিশ্ব ইজতেমায় যোবায়ের ও মাওলানা সাদপন্থীদের মতবিরোধ নিরসনের চেষ্টা চলছে। আশা করি, আগামীতে এ বিরোধের নিরসন হবে।’
আজ সোমবার গাজীপুরের টঙ্গীতে বিশ্ব ইজতেমার প্রস্তুতি পর্যালোচনা-সংক্রান্ত ফলোআপ সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আসাদুজ্জামান খান বলেন, ‘প্রতিবারের মতো এবারও কয়েক ধাপে নিরাপত্তাব্যবস্থা থাকছে। বিশৃঙ্খলা এড়াতে দুই পর্বে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাড়ে পাঁচ হাজার সদস্য নিয়োজিত থাকবেন।’
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘গতবারের মতো এবারও বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শেষে যথানিয়মে দ্বিতীয় পর্বে সাদপন্থীদের কাছে ইজতেমা ময়দান হস্তান্তর করা হবে।’ তবে গত বছর বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শেষে ময়দানের আসবাব ভাঙচুরের অভিযোগ রয়েছে। এ সময় তিনি ইজতেমা আয়োজক কমিটির উভয় পক্ষের শীর্ষ মুরব্বিদের ভাঙচুর ও ময়দানের ক্ষতিসাধন থেকে বিরত থাকার আহ্বান জানান।
সভায় মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, ধর্মমন্ত্রী ফরিদুল হক খান, সংসদ সদস্য জাহিদ আহসান রাসেল, পুলিশের মহাপরিদর্শক আবদুল্লাহ-আল মামুন, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মাহবুব আলম, গাজীপুর জেলা প্রশাসক আবুল ফাতেহ মোহাম্মদ শফিকুল ইসলাম, সিটি মেয়র জায়েদা খাতুনের উপদেষ্টা ও সাবেক মেয়র জাহাঙ্গীর আলম, তাবলিগ জামাতের জোবায়ের ও সাদপন্থীসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এদিকে ইজতেমা ময়দানের স্থান সংকুলান না হওয়ায় মাওলানা যোবায়ের অনুসারীরা টঙ্গীর পাশাপাশি রাজধানীর উত্তরার একটি ফাঁকা জায়গায় অবস্থান করার মৌখিক অনুমতি চান। পরে পুলিশের পক্ষ থেকে বিষয়টি নাকচ করে দেওয়া হয়।
আগামী ২ থেকে ৪ ফেব্রুয়ারি প্রথম পর্বে মাওলানা যোবায়ের এবং ৯ থেকে ১১ ফেব্রুয়ারি দ্বিতীয় পর্বে ভারতের মাওলানা সাদপন্থীরা ইজতেমায় অংশ নেবেন। প্রতি পর্বেই শেষ দিন আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে।

বন্ধ থাকা শিল্পকারখানা দ্রুতই চালু করার পদক্ষেপ নেওয়া হবে। সিলেটের উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে তিনি বলেন, ‘সিলেটের জনগুরুত্বপূর্ণ বিষয়ে সংসদ সদস্যদের সঙ্গে বসে পরিকল্পনা করব। কাজের মধ্য দিয়ে আমরা আমাদের সক্ষমতা প্রমাণ করব।’
১ ঘণ্টা আগে
যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
৩ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
৪ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
৪ ঘণ্টা আগে