
শিশু সুরক্ষায় সাংবাদিকতায় অবদান রাখায় ‘জার্নালিজম ইন চাইল্ড প্রোটেকশন অ্যাকশন ফেলোশিপ-২০২৪’ পেয়েছেন দৈনিক ইত্তেফাকের নিজস্ব প্রতিবেদক রাবেয়া বেবী এবং দৈনিক আজকের পত্রিকার নিজস্ব প্রতিবেদক অর্চি হক। বেসরকারি উন্নয়ন সংস্থা সেভ দ্য চিলড্রেনের সহায়তায় ‘ব্রেকিং দ্য সাইলেন্স’ এই ফেলোশিপ প্রদান করে।
আজ সোমবার রাজধানীর সিরডাপের ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারে এই ফেলোশিপ প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক এবং গণমাধ্যম সংস্কার কমিশনের সদস্য ড. গীতি আরা নাসরীন।
গণমাধ্যম সংস্কার কমিশনের সদস্য বলেন, মিডিয়া কমিশন নতুন কিছু নয়। মিডিয়া কমিশন আগেও হয়েছে। তারা সুপারিশ দিয়েছে। কিন্তু তা বাস্তবায়িত হয়নি।
জুরিবোর্ডের প্রধান ছিলেন সাহিত্যিক, গবেষক ও সাংবাদিক আফসান চৌধুরী। তিনি বলেন, ‘আমাদের গবেষণা করা দরকার। টেলিভিশনের ভিউ সোশ্যাল মিডিয়ার (সামাজিক যোগাযোগমাধ্যম) চেয়ে কম। সোশ্যাল মিডিয়ার রিচ অনেক বেশি। তাই সোশ্যাল মিডিয়াকে এড়িয়ে যাওয়ার সুযোগ নেই।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্রেকিং দ্য সাইলেন্সের সভাপতি ও দৈনিক ইত্তেফাকের সম্পাদক তাসমিমা হোসেন। তিনি বলেন, অনেকেই শৈশবে যৌন নির্যাতনের শিকার হয়। কিন্তু তারা তখন তা বুঝতে পারে না। শিশুসন্তানকে নিয়ে নারীকে অনেক যুদ্ধ করে কর্মক্ষেত্রে টিকে থাকতে হয়। সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় অনেক বেশি নারীদের অংশগ্রহণ প্রয়োজন। মানুষের শক্তি অসীম। নারীর শক্তি আরও বেশি।
বিশেষ অতিথি সেভ দ্য চিলড্রেনের পরিচালক আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘শিশুদের জন্য বিনিয়োগ করতে হবে। আমরা বলি শিশুরাই ভবিষ্যৎ। আজ যদি শিশুদের জন্য বিনিয়োগ না করি, তাহলে ভবিষ্যৎ অন্ধকার। অনলাইন শিশুদের জন্য কীভাবে নিরাপদ করতে পারি, সেটা ভাবতে হবে।’
অনুষ্ঠানে দুজনকে ফেলোশিপ প্রদানের পাশাপাশি ২২ জন সাংবাদিককে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
২০ মিনিট আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২৮ মিনিট আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
১ ঘণ্টা আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১ ঘণ্টা আগে