সাতক্ষীরার কলারোয়ার কাকডাঙা সীমান্তে উদ্ধার করা মুক্তিযুদ্ধের সময়কার মাইনটি বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করা হয়েছে। আজ বুধবার দুপুরে উপজেলার কাকডাঙা ফাজিল মাদ্রাসা মাঠের পাশে র্যাবের বোমা নিষ্ক্রিয়কারী দল মাইনটির বিস্ফোরণ ঘটায়।
এ সময় উপস্থিত ছিলেন র্যাব-৬-এর কোম্পানি কমান্ডার মেজর গালিব, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুলী বিশ্বাস, সহকারী কমিশনার (ভূমি) তহমিনা সুলতানা নীলাসহ পুলিশ ও বিজিবি সদস্যরা।
র্যাবেরা কোম্পানি কমান্ডার মেজর গালিব বলেন, এটি একটি পাকিস্তানি ল্যান্ড মাইন। যার মডেল নম্বর-এম২ এ ৪ (পাকিস্তানি পি-৭ গোত্রভুক্ত)। এর ওপর দিয়ে ট্যাংক বা কোনো যানবাহন চলতে গেলে বিস্ফোরণ ঘটে। ১৯৭১ সালে যুদ্ধের সময় এটি মাটিতে পুঁতে রেখেছিল পাকিস্তানি বাহিনী। সেই থেকে এর ওপর দিয়ে ভারী কিছু না যাওয়ায় অবিস্ফোরিত অবস্থায় ছিল। বোম ডিসপোজাল ইউনিট সেটিকে নিষ্ক্রিয় করেছে।
উল্লেখ্য, গতকাল মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার কেড়াগাছি ইউনিয়নের কাকডাঙা ঈদগাহের পাশে কবর খোঁড়ার সময় মাইনটি দেখতে পেয়ে বিজিবি ক্যাম্পে জানায় স্থানীয়রা। বিজিবি এটিকে কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কাছে হস্তান্তর করে। নিষ্ক্রিয় করা পর্যন্ত এটি পুলিশি পাহারায় ছিল।
কলারোয়া থানার ওসি নাসির উদ্দীন মৃধা বলেন, এটি একটি ল্যান্ডমাইন বলে নিশ্চিত হওয়া যায়। আজ র্যাবের একটি দল নিরাপদ স্থানে নিয়ে বিস্ফোরণ ঘটিয়ে এটি নিষ্ক্রিয় করে।

বন্ধ থাকা শিল্পকারখানা দ্রুতই চালু করার পদক্ষেপ নেওয়া হবে। সিলেটের উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে তিনি বলেন, ‘সিলেটের জনগুরুত্বপূর্ণ বিষয়ে সংসদ সদস্যদের সঙ্গে বসে পরিকল্পনা করব। কাজের মধ্য দিয়ে আমরা আমাদের সক্ষমতা প্রমাণ করব।’
১ ঘণ্টা আগে
যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
৩ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
৪ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
৪ ঘণ্টা আগে