যশোরে এবার অনলাইনে কোরবানির পশু বিক্রি করবে বিক্রেতারা। সে লক্ষ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি অ্যাপসও চালু করা হয়েছে। ফলে ঘরে বসেই চাহিদানুযায়ী পশু কেনার সুযোগ পাবেন ক্রেতারা। অবশ্য করোনা পরিস্থিতির উন্নতি হলে সীমিত পরিসরে চালু করা হবে হাট। তবে সেখানেও থাকবে কঠোর বিধিনিষেধ।
এদিকে জেলায় আসছে ঈদুল আজহা উপলক্ষে ৯৬ হাজার ৩৭টি গবাদিপশু কোরবানির উপযোগী করে তোলা হয়েছে। যা চাহিদার তুলনায় ২৪ হাজার ৩২৭টি বেশি। সংশ্লিষ্টরা বলছেন, একটি অ্যাপসের মাধ্যমেই জেলার সকল খামারি ও বিক্রেতারা কেনাবেচা করতে পারবেন।
‘Jashorehat’ লিখে যেকোনো ব্রাউজারে সার্চ দিতে হবে। এরপর লগিং বা রেজিস্ট্রেশনের মাধ্যমে সাইটে ঢুকে, যে কেউ নাম নিবন্ধন করাতে পারবেন। পরে পশুর ছবি, দাম, ঠিকানাসহ যোগাযোগের নম্বর দিতে পারবেন বিক্রেতারা। দেওয়া যাবে পশুর বর্ণনাও। অনুরূপ https://www.jashorehat.com/ সাইটে গিয়ে মিলবে ‘অনলাইন পশুহাট’ ট্যাগ। সেখান থেকেও প্রবেশ করা যাবে ‘Jashorehat’ এ।
যশোরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাজী মো. সায়েমুজ্জামান জানান, ক্রেতা-বিক্রেতাদের সুবিধার্থে অ্যাপসটিতে প্রতিটি উপজেলা ও ক্যাটাগরি ভাগ করে দেওয়া হয়েছে। যাতে সকলেই সহজে সেখানে প্রবেশ করতে পারেন এবং নিজেদের চাহিদা মেটাতে পারেন।
তিনি আরও বলেন, করোনার সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় জেলার সব পশু হাট আপাতত বন্ধ রাখা হয়েছে। ফলে বিকল্প হিসেবে এই প্ল্যাটফর্ম চালু করেছি আমরা। এরই মধ্যে অনেকেই এর সঙ্গে সংযুক্ত হয়েছেন। আমরা এখন পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। যদি সংক্রমণ কমে আসে, সে ক্ষেত্রে ঈদের আগে কয়েকটি হাট খুলে দেওয়া হবে। তবে সেখানে যত্রতত্র বেচাকেনার সুযোগ থাকবে না। স্বাস্থ্যবিধি মেনেই সবকিছু করা হবে। সে ব্যাপারেও সংশ্লিষ্টদের সঙ্গে আলাপ-আলোচনা চলছে।
জেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছর কোরবানিকে সামনে রেখে জেলায় ৯৬ হাজার ৩৭টি গবাদিপশু বাজারজাতকরণের উপযোগী করা হয়েছে। পশুর মধ্যে গরু ও মহিষের সংখ্যা রয়েছে ৪৪ হাজার ৫৫০ টি। ছাগল ও ভেড়া রয়েছে ৫১ হাজার ৪৮৭টি।
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বখতিয়ার হোসেন বলেন, অনলাইন পশুহাট জমজমাট করার জন্য জেলা প্রশাসন ও প্রাণীসম্পদ অধিদপ্তর কাজ করছে। ইতিমধ্যে আমরা সকল খামারিকে বিষয়টি জানিয়ে দিয়েছি। আশা করছি এবারের ঈদে এই প্ল্যাটফর্মটিই জমে উঠবে।

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২২ মিনিট আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
১ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে