
বাংলাদেশ-ভারত অভিন্ন নদীর ন্যায্য হিস্যা নিশ্চিত করা, উজানে বাঁধ বন্ধ করা এবং ‘দাসত্বমূলক সব চুক্তি বাতিল করাসহ ভারতীয় আগ্রাসনের’ বিরুদ্ধে বিক্ষোভ করেছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) শিক্ষার্থীরা। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে শিক্ষার্থীরা মিছিল নিয়ে ক্যাম্পাস ঘুরে হাদী চত্বরে এসে বিক্ষোভ করেন। এ সময় শিক্ষার্থীরা ভারতবিরোধী বিভিন্ন স্লোগান দিতে থাকেন।
এ সময় শিক্ষার্থীরা ‘ভারতের আগ্রাসন, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’, ‘আমার দেশ ডুবল কেন, সরকারের কাছে জবাব চাই’, ‘আবরার তোমায় মনে পড়ে, ভারত যখন পানি ছাড়ে’সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন।
শিক্ষার্থীরা বলেন, ‘ভারত অসময়ে ডম্বুর ও গজলডোবা বাঁধ খুলে দিয়ে বাংলাদেশে পরিকল্পিত বন্যার সৃষ্টি করেছে। ফলে বাংলাদেশের কয়েকটি জেলা প্লাবিত হয়েছে। প্রয়োজনের সময় তারা বাঁধ দিয়ে পানি বন্ধ করে রাখে, আর অসময়ে আমাদের ভাসিয়ে দিচ্ছে। আমরা ভারতের সঙ্গে এমন বন্ধুত্ব চাই না। আন্তর্জাতিক আইনের মাধ্যমে এর সমাধান করতে হবে।’
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাইফ বলেন, ‘কোনো সতর্কতা ছাড়া এভাবে বাঁধ ছেড়ে দেওয়া ভারতের উচিত হয়নি। প্রতিবেশী হিসেবে বাংলাদেশের সঙ্গে ভারতের আরও দায়িত্বশীল আচরণ করা উচিত। বাংলাদেশকে বিপদে ফেলে ভারত ভালো থাকতে পারবে না।’

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
২১ মিনিট আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২৯ মিনিট আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
১ ঘণ্টা আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১ ঘণ্টা আগে