
মেহেরপুরের গাংনীতে পড়েছে হাড় কাঁপানো শীত। সঙ্গে বইছে হিমেল হাওয়া। শীতে জবুথবু জনজীবন। প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছে না মানুষ। অতিরিক্ত শীত পড়ার কারণে আয় কমেছে অটোচালক, ভ্যানচালকসহ খেটে খাওয়া মানুষের। যারা পথে বের হয়েছে, তারা যে যেখানে খড়কুটো পাচ্ছে সেখানেই আগুন জ্বালিয়ে হাত পা সেঁকে নিচ্ছে।
স্থানীয়দের সঙ্গে কথা বলে তাঁরা জানান, এই শীতে মানুষ খুব কষ্টের মধ্যে আছে। আর দিন আনা দিন খাওয়া মানুষের কষ্ট আরও চরম পর্যায়ে পৌঁছেছে। অটোচালক ও ভ্যানচালকদের আয় কমেছে। খেটে খাওয়া মানুষের কষ্ট দিনে দিনে বাড়ছে শীতের কারণে। শীতে মানুষের হাত-পা যেন সব অবশ হয়ে যাচ্ছে।
ভ্যানচালক আমিনুল ইসলাম বলেন, ‘আমাদের মতো গরিবের কিসের শীত, কিসের ঠান্ডা? কাজ করলে মুখে ভাত উঠবে, না হলে উপোস থাকতে হবে। ভ্যান চালিয়ে আয় হচ্ছে ২৫০-৩০০ টাকা। শীতে মানুষ তেমন বের হতে পারছে না। ছেলে-মেয়েদের লেখাপড়া, সংসার খরচ, ওষুধের দাম—সব মিলিয়ে ভালো নেই। যতই ঠান্ডা বা শীত পড়ুক পেটের দাবিতে আমাদের বের হতেই হবে।’
আরেক ভ্যানচালক ইয়ারুল ইসলাম বলেন, ‘শীত দেখে তো আর পেট চলে না বাপ, খাটতে পারলেই পেট চলে। পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য বের হয়েছি শীতের কষ্ট ভুলে।’
অটোচালক রায়হান আলী বলেন, ‘ভোরবেলা থেকেই ঘন কুয়াশায় ঢেকে যাচ্ছে রাস্তাগুলো। তার পরেও পেটের তাগিদে বের হতে হয়। অনেক আস্তে আস্তে গাড়ি চালাই, তার পরও ভয় লাগে। আর শীতে আমাদের আয় কমে গেছে।’
গাংনী উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান হোসেন বলেন, ‘আমাদের অ্যাপস থেকে পাওয়ার তথ্যমতে আজ মেহেরপুর জেলায় সর্বনিম্ন তাপমাত্রা নির্ধারণ করা হয়েছে ৭ ডিগ্রি সেলসিয়াস।’

যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
৩ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
৩ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৩ ঘণ্টা আগে