
চৈত্র মাসে মৃদু থেকে মাঝারি ও বৈশাখের শুরুতে তীব্র থেকে অতি তীব্র দাবদাহে পুড়ছে চুয়াডাঙ্গার জনজীবন। ২ থেকে ১৬ এপ্রিল পর্যন্ত টানা ১৫ দিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গা। গত সোমবার চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪২.৬ ডিগ্রি সেলসিয়াস। আর গতকাল মঙ্গলবার তাপমাত্রা রেকর্ড করা হয় ৪০.৯ ডিগ্রি সেলসিয়াস। আজ বুধবার তা বেড়ে এ মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪২.৮ ডিগ্রি সেলসিয়াস।
টানা তীব্র দাবদাহে চুয়াডাঙ্গার জনজীবন বিপর্যস্ত। প্রয়োজন ছাড়া বাইরে বের হচ্ছে না কেউ। একদিকে প্রচণ্ড রোদ, অন্যদিকে রমজান মাস—এই দুইয়ে মানুষের জীবন হাঁসফাঁস অবস্থা। এতে বেশি সমস্যায় পড়েছে খেটে খাওয়া দিনমজুর ও রিকশা-ভ্যানচালকেরা। সূর্যের গনগনে আঁচে স্থবির হয়ে পড়েছে জনজীবন। সেই সঙ্গে হাসপাতালে বাড়ছে ডায়রিয়া রোগীর সংখ্যা।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ আবুল হোসেন বলেন, তীব্র গরমে হার্টের রোগীরা সবচেয়ে বেশি সমস্যায় আছেন, বাড়ছে হিটস্ট্রোকের ঝুঁকি। চিকিৎসা নিতে আসা এসব রোগীর প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের না হতে বলা হচ্ছে। পর্যাপ্ত পরিমাণ পানি পান, খাওয়ার স্যালাইন, লেবুর শরবত ও তরলজাতীয় খাবার বেশি খাওয়া এবং রোদ থেকে বাঁচতে ছাতা ব্যবহার বাড়ানোর পরামর্শ দেওয়া হচ্ছে।
চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত আবহাওয়া কর্মকর্তা জামিনুর রহমান জানান, এ অবস্থা আরও দু-তিন দিন অব্যাহত থাকবে। ২২ এপ্রিলের পর অবস্থার উন্নতি হবে। আজ চুয়াডাঙ্গায় এ মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা ৪২.৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এ সময় বাতাসে আর্দ্রতা ছিল ১৪ শতাংশ।
চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামিম ভূঁইয়া বলেন, তীব্র তাপপ্রবাহে খুব বেশি প্রয়োজন না হলে ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বাসা থেকে বের না হওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। তা ছাড়া, জেলা প্রশাসন থেকে মাইকিং করা হচ্ছে। হিটস্ট্রোক প্রতিরোধে প্রচুর পরিমাণ নিরাপদ পানি, ফলের ঠান্ডা রস খাওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। তা ছাড়া, কমিউনিটি ক্লিনিকগুলোতে খাবার স্যালাইন মজুত রয়েছে। সেখান থেকে নেওয়ারও পরামর্শ দেওয়া হচ্ছে।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে