
ঢাকা–খুলনা মহাসড়কে ফকিরহাট বিশ্বরোড মোড়ে বটগাছের ডাল কেটে দেওয়ায় হাজারো চড়ুই ও শালিক আশ্রয়স্থল হারিয়ে বিদ্যুতের তারে বসে চেঁচামেচি করছে। আজ রোববার বেলা ৩টার দিকে ফকিরহাট পল্লী বিদ্যুতের লোকজন গাছটির ডালগুলো গোড়া থেকে কেটে দেয়। ফলে আশ্রয় হারায় হাজারো পাখি। সন্ধ্যায় পাখিগুলোকে গাছের চারপাশে উড়ে ‘আর্তনাদ’ করতে দেখা যায়।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় একাধিক দোকানি জানান, সকালে খাবারের খোঁজে উড়ে গেলেও বিকেল হলেই কয়েক হাজার পাখি প্রতিদিন এখানে এসে গাছটিতে আশ্রয় নেয়। প্রতিটি পাতার ফাঁকে প্রায় সমপরিমাণ পাখি দেখা যায়। পাখির কলতানে আশপাশের পরিবেশ মুখরিত হয়ে ওঠে। কিন্তু পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ হঠাৎ এসে গাছটির ডালগুলো কেটে রেখে চলে যায়। বিকেল হতেই পাখিগুলো গাছে আশ্রয় নিতে এসে ডালপালাহীন গাছের চারপাশে উড়ে শব্দ করতে থাকে। এ সময় হাজারো পাখি বৈদ্যুতিক তার ও আশপাশের ভবনের কার্নিসে আশ্রয় নেয়।
পাখিদের এ অসহায়ত্ব দেখে স্থানীয় লোকজন ক্ষুব্ধ হয়েছেন। স্থানীয়দের দাবি, গাছের পাশ দিয়ে যাওয়া বিদ্যুতের তারগুলো মোটা রাবারে মোড়ানো ছিল। তাছাড়া ডালগুলো কোনো অবস্থায়ই তারের সঙ্গে লাগানো ছিল না। ফলে রক্ষণাবেক্ষণের নামে ডাল কাটার কোনো যৌক্তিকতা নেই।
পাখি বিশেষজ্ঞ শরীফ খান আজকের পত্রিকাকে বলেন, ‘পরিবেশের বন্ধু পাখিদের আশ্রয় ধ্বংস না করে বিকল্প ব্যবস্থা নেওয়া যেত। অথবা গাছের শুধু মগডালগুলো কাটা যেত।’
ফকিরহাট পল্লী বিদ্যুতের ডিজিএম আহসানুল করীম আজকের পত্রিকা বলেন, ‘কাভার তার হলেও ৫ ফুট দূরত্ব পর্যন্ত গাছের ডাল কাটার নিয়ম রয়েছে। অনেক সময় ভুল করে ডালের গোড়া থেকে কেটে দেয় কর্মীরা।’

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
১ ঘণ্টা আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
২ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে