নেত্রকোনা সদর উপজেলায় কৃষক মামুন মিয়া (৪৮) হত্যা মামলায় ৮ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড করা হয়েছে। অনাদায় আরও ১ বছর করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
আজ মঙ্গলবার বিকেলে জ্যেষ্ঠ জেলা ও দায়রা জজ মো. হাফিজুর রহমান এ রায় প্রদান করেন।
নিহত মামুন মিয়া উপজেলার দরুনবালী গ্রামের বাসিন্দা।
আদালত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০১৯ সালে ১৮ সেপ্টেম্বর রাতে মামুন মিয়া খাবার শেষে বাড়ি থেকে বের হয়ে স্থানীয় বাজারে চায়ের দোকানে আড্ডা দিতে যান। কিন্তু ওই দিন রাতে তিনি আর বাড়ি ফেরেননি। পরদিন গ্রামের এক পুকুরপাড় থেকে তাঁর রক্তাক্ত লাশ উদ্ধার করে পুলিশ। ঘটনার দুই দিন পর নিহতের মা ফাতেমা আক্তার বাদী হয়ে নেত্রকোনা মডেল থানায় একটি হত্যা মামলা করেন। এতে অজ্ঞাতনামা আসামি করা হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পাওয়া আলামতের ভিত্তিতে একটি গ্রামের হুমায়ুন কবির নামের এক ব্যক্তিকে আটক করে। আটক হুমায়ুন ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন।
পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে জড়িত আরও সাতজনকে গ্রেপ্তার করে পুলিশ। ওই সাতজনও নিজেদের দোষ স্বীকার করে জবানবন্দি দেন। সাত মাস পর ২০২০ সালে জুনে ৮ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। ১৩ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত আজ এই রায় প্রদান করেন।
রাষ্ট্রপক্ষের সরকারি কৌঁসুলি মো. আবুল হাসেম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রায় ঘোষণার সময় সব আসামি আদালতে উপস্থিত ছিলেন।
আসামিপক্ষের আইনজীবী জিয়া উদ্দিন খান জানান, এই রায়ে আসামিপক্ষ সন্তুষ্ট নয়। রায়ের বিরুদ্ধে আসামিপক্ষ উচ্চ আদালতে আপিল করবে।

রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৩০ মিনিট আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
১ ঘণ্টা আগে
জামালপুরে পুলিশ চেকপোস্টে ট্রাকচাপায় মোটরসাইকেলচালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত পাঁচ বছরের এক শিশুকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত তিনজনই সম্পর্কে বাবা-ছেলে।
১ ঘণ্টা আগে
বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২ ঘণ্টা আগে