দূরত্ব কখনো রক্তের সম্পর্কে ছেদ টানতে পারে না। নিজ বংশধরদের খোঁজে দেশ–বিদেশ ঘুরে বেড়ানোর ইতিহাস বিরল নয়। কিন্তু মাত্র ১৪০ কিলোমিটার দূরত্বে বসবাস করা স্বজনদের সঙ্গে সাক্ষাতের ব্যবধান ৬৮ বছর দীর্ঘ হলে তা সত্যিই পীড়াদায়ক।
গত শুক্রবার কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলার চৌগাংগা ইউনিয়নের চন্দ্রপুর থেকে ২২ সদস্যদের একটি পরিবার ময়মনসিংহের নান্দাইল উপজেলার আচারগাঁও গ্রামের আহাম্মদ হোসেন ফকিরের বাড়িতে আসেন। ২২ সদস্যের ওই পরিবারটি মো. ফারুক আহমেদ, ইউপি সদস্য মো. রতন মিয়ার নেতৃত্বে শুক্রবার সকালে স্বজনের সন্ধানে বাড়ি থেকে বের হন। সারা দিন পার্শ্ববর্তী ঈশ্বরগঞ্জ ও নান্দাইলের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পর সন্ধ্যার দিকে নান্দাইলের আচারগাঁও গ্রামে নিজেদের রক্তের বাঁধনের সূত্র খুঁজে পান। ৬৮ বছর পর স্বজনদের সন্ধান পেয়ে আবেগে আপ্লুত সবাই।
ওই পরিবারের একাধিক সদস্য জানান, প্রায় ২০০ বছর আগে ইংরেজ শাসনামলে নান্দাইলে ফকির ও সরকার পরিবার নামে দুটি পরিবার বাস করত। দুই পরিবার মূলত একই বংশোদ্ভূত। পরে দুই পরিবারে একটি কিশোরগঞ্জের ইটনায় চলে যায় এবং সেখানেই বসবাস শুরু করেন। আচারগাঁও গ্রামের আহম্মদ ফকিরের পিতা মৃত জাফর আলী ফকির ইটনা উপজেলার চন্দ্রপুর গ্রামের এবং ইটনার মৃত তিন চাচাতো ভাই আবুল হোসেন সরকার, কাবিল হোসেন, ডেঙ্গু মিয়ার সম্পর্কে চাচাতো ভাই। তাঁর প্রত্যেকে জীবিত থাকা অবস্থায় ৬৮ বছর আগে তাঁদের মধ্যে যোগাযোগ ছিল। কিন্তু তাঁরা মারা যাওয়ার পর আর যোগাযোগ হয়নি।
সর্বশেষ কিছুদিন আগে, ইটনা উপজেলার ফারুক (সম্পর্কে আহাম্মদ ফকিরে ভাতিজা) ও রতন মেম্বার (সম্পর্কে আহাম্মদ ফকিরের চাচাতো ভাই) জানতে পারেন নান্দাইলে তাঁদের স্বজনেরা রয়েছে। পরেই নান্দাইলে আসেন স্বজনদের খোঁজে।
মো. রতন মেম্বার (৬৫) আবেগ আপ্লুত হয়ে বলেন, ‘আমরা আর ভুল করব না। এখন থেকে নিয়মিত আসা-যাওয়ার মাধ্যমে আত্মীয়তার বন্ধন অটুট রাখব।’
আচারগাঁও গ্রামে বসবাসকারী আহাম্মদ হোসেন ফকির (৭০) বলেন, ‘ভাই–ভাতিজাদের ফিরে যে আনন্দ আমরা পেয়েছি তা অন্য কোনো আনন্দের চেয়ে কোনো অংশে কম নয়।’

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে