
নেত্রকোনার মদনে ৬০০টি ইয়াবাসহ দুই সহোদরকে আটক করেছে যৌথ বাহিনী। আজ বৃহস্পতিবার সকালে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর আল আমিন এ তথ্য নিশ্চিত করেছেন।
গতকাল বুধবার রাত ২টার দিকে উপজেলার নায়েকপুর ইউনিয়নের আলমশ্রী গ্রামের নিজ বাড়ি থেকে তাঁদের আটক করা হয়।
তাঁরা হলেন উপজেলার নায়েকপুর ইউনিয়নের আলমশ্রী গ্রামের মৃত ইনচান মিয়ার ছেলে জাহান মিয়া (২৭) ও লিজন মিয়া (২৩)।
অভিযান সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জাহান ও লিজন দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কারবার করে আসছিলেন। গোপন সংবাদে গতকাল বুধবার রাতে তাঁদের বাড়িতে অভিযান চালায় সেনাবাহিনী, পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি যৌথ দল। এ সময় তাঁদের বসতঘর তল্লাশি করে ৬০০টি ইয়াবা, নগদ ১ লাখ ৭৮ হাজার ৪০০ টাকা, ৩টি অ্যান্ড্রয়েড ও দুটি বাটন ফোন, ১২টি সিমকার্ড এবং ৩টি মেমোরি কার্ড জব্দ করা হয়। এসব পাওয়ার পর দুই সহোদরকে আটক করা হয়। পরে তাঁদের জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।
অভিযানে মদন সেনা ক্যাম্পের ক্যাপ্টেন তাহমিদুল আলম নোমানের নেতৃত্বে মদন থানা-পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কার্যালয়ের ইন্সপেক্টর আল আমিন বলেন, ‘আজ তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হবে।’

বন্ধ থাকা শিল্পকারখানা দ্রুতই চালু করার পদক্ষেপ নেওয়া হবে। সিলেটের উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে তিনি বলেন, ‘সিলেটের জনগুরুত্বপূর্ণ বিষয়ে সংসদ সদস্যদের সঙ্গে বসে পরিকল্পনা করব। কাজের মধ্য দিয়ে আমরা আমাদের সক্ষমতা প্রমাণ করব।’
১ ঘণ্টা আগে
যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
৩ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
৪ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
৪ ঘণ্টা আগে