নওগাঁর পোরশা উপজেলায় জন্ম নেওয়া পেট ও বুকে জোড়া লাগা সেই যমজ কন্যা শিশু মারা গেছে। গতকাল রোববার সন্ধ্যায় উপজেলার ইসলামি ল্যাব অ্যান্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
জানা গেছে, যমজ কন্যা শিশুর মায়ের নাম ফিরোজা বেগম। তিনি পোরশা উপজেলার গাঙ্গুরিয়া গ্রামের জাহাঙ্গীর আলমের স্ত্রী।
শিশুর বাবা জাহাঙ্গীর আলম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে আজকের পত্রিকাকে জানান, জন্মের চার দিন পর শিশুটিকে বাড়িতে নিয়ে যান তাঁরা। এরপর গত ৬ অক্টোবর জন্ডিসে আক্রান্ত হলে শিশুটিকে আবারও সারাইগাছী বাজারের ইসলামি ল্যাব অ্যান্ড হাসপাতালে ভর্তি করা হয়। গত শনিবার থেকে তাদের শ্বাসকষ্ট দেখা দেয়। রোববার সকাল থেকে তাদের অক্সিজেন দেওয়া ছিল। সন্ধ্যা সাতটার দিকে মৃত্যু হয় তাদের।
পরিবার ও হাসপাতাল সূত্রে জানা গেছে, অস্ত্রোপচারের মাধ্যমে জন্মের পর যমজ শিশুটি ভালোই ছিল। নওগাঁয় জোড়া লাগা শিশুর চিকিৎসা না থাকায় ওই দিনই তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানকার চিকিৎসকেরা আরও উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকায় নেওয়ার পরামর্শ দেন। কিন্তু ঢাকায় নেওয়ার মতো আর্থিক সামর্থ্য না থাকায় তাদের ৫ অক্টোবর বাড়িতে নিয়ে যাওয়া হয়। একদিন পর জন্ডিসে আক্রান্ত হলে তাদের আবারও ইসলামি ল্যাব অ্যান্ড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তাদের মৃত্যু হয়।
এলাকাবাসী জানায়, জোড়া লাগানো যমজ শিশুর চিকিৎসা করার মতো সামর্থ্য না থাকার কারণে শিশুর বাবা সমাজের বিত্তবানদের কাছে চিকিৎসার জন্য সাহায্যের আবেদন জানিয়েছিলেন।
উল্লেখ্য, গত ২ অক্টোবর ওই হাসপাতালেই জোড়া যমজ শিশুর জন্ম হয়। জন্মের ৯ দিন পর তারা মারা গেল।

দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ মিনিট আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
৩০ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
৪১ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
১ ঘণ্টা আগে