চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় আগুনে পুড়ে গেছে প্রায় সাড়ে ৩০০ বিঘা জমির ভুট্টা ও বরজ। এতে ক্ষতি হয়েছে কয়েক কোটি টাকার ফসল। আজ বৃহস্পতিবার উপজেলার খাদিমপুর গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দুই ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
স্থানীয়রা জানান, খাদিমপুর-বানাত খাল ও শিয়ালমারী গ্রামের মাঝামাঝি স্থানে একটি ভুট্টাখেত থেকে আগুনের সূত্রপাত। তারপর আগুন ছড়িয়ে পড়ে পুরো মাঠে। এতে সাড়ে ৩০০ বিঘা জমির ভুট্টা ও বরজ পুড়ে যায়।
চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মোহাম্মদ রফিকুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে ফায়ার সার্ভিসের চুয়াডাঙ্গার দুটি ইউনিট ও আলমডাঙ্গার দুই ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। দুই ঘণ্টা পর আগুন মোটামুটি নিয়ন্ত্রণে আসে। তবে, ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিরূপণ করা সম্ভব হয়নি।’
খাদিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোজাহিদুর রহমান জোয়ার্দ্দার আজকের পত্রিকাকে বলেন, ‘খাদিমপুর ও শিয়ালমারী গ্রামের মাঝামাঝি মাঠের একটি পরিত্যক্ত (ফসল সংগ্রহের পর) ভুট্টাখেতে কেউ আগুন ধরিয়ে দেয়। এতে আগুন ছড়িয়ে পড়লে সাড়ে ৩০০ বিঘা জমির ভুট্টা ও বরজ পুড়ে যায়।’
আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রনি আলম নূর আজকের পত্রিকাকে বলেন, ‘প্রাথমিক হিসাবে জানা গেছে, পুড়ে যাওয়া বরজ রয়েছে অন্তত ৩০০ বিঘার। এ ছাড়া ১০-১২ বিঘার জমির ভুট্টা রয়েছে। এখনো পুরোপুরি ক্ষতির পরিমাণ নিরূপণ করা যায়নি। এ ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত কমিটি গঠন করা হবে।’
উল্লেখ্য, চুয়াডাঙ্গায় টানা ১২ দিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আজও দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায় রেকর্ড করা হয় ৪১ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস।

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
১ ঘণ্টা আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
২ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে