
রাজশাহীতে আট দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন রেস্তোরাঁ ব্যবসায়ীরা। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি রাজশাহী জেলা শাখার উদ্যোগে আজ বৃহস্পতিবার সকালে নগরের সাহেববাজার জিরো পয়েন্টে এই কর্মসূচির আয়োজন করে।
মানববন্ধন থেকে ভ্যাটের হার ৩ শতাংশ করা, স্ট্রিট ফুডসহ সব প্রতিষ্ঠান ভ্যাটের আওতায় আনা, সম্পূরক শুল্ক এস ডি নামক অতিরিক্ত ভ্যাট সম্পূর্ণ প্রত্যাহার করা, দোকান ভাড়ার ওপর ১৫ শতাংশ ভ্যাট প্রত্যাহার করা, ভ্যাট আদায়ের নামে মামলা ও প্রিভেন্টিভ ভীতি প্রদান হতে বিরত থাকা, রেস্তোরাঁ খাতে ওয়ান স্টপ সার্ভিস চালু করা, বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির ছাড়পত্র ব্যতীত কাউকে ট্রেড লাইসেন্স না দেওয়া, রেস্তোরাঁ শিল্পের ওপর যে কোনো সিদ্ধান্ত আরোপের পূর্বে রেস্তোরাঁ মালিক সমিতির সঙ্গে আলাপ করা, রেস্তোরাঁ শিল্পকে সরকারি প্রণোদনার আওতায় আনা এবং স্বল্প সুদে সহজ শর্তে ঋণ দেওয়ার দাবি জানানো হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, উচ্চ মূল্যস্ফীতির কারণে রেস্তোরাঁ ব্যবসা দুই বছরেরও বেশি সময় ধরে কঠিন সংকটে রয়েছে। মানুষজন হোটেল-রেস্টুরেন্টে খাওয়া কমিয়ে দিয়েছেন। বর্তমান পরিস্থিতিতে করের আওতা না বাড়িয়ে এবং কর ফাঁকি প্রতিরোধের ব্যবস্থা না নিয়ে ভ্যাট বাড়ানোর সিদ্ধান্তটি হঠকারী সিদ্ধান্ত। রেস্তোরাঁ ব্যবসা টিকিয়ে রাখতে তাঁরা আট দফা দাবি জানান।
মানববন্ধনে সভাপতিত্ব করেন বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির রাজশাহী জেলা শাখার সভাপতি রিয়াজ আহমেদ খান। বক্তব্য দেন সাধারণ সম্পাদক মাসুদুর রহমান রিংকু, সহসভাপতি হাসিনুর রহমান টিংকু, যুগ্ম সাধারণ সম্পাদক আবু তাহের, যুগ্ম সহসাধারণ সম্পাদক রাশেদ ইসলাম, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক লিয়াকত আলী খান প্রমুখ।

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১৯ মিনিট আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২৭ মিনিট আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
৪৩ মিনিট আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১ ঘণ্টা আগে