দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের (জি এম কাদের) রংপুর-৩ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোটের দিন রংপুরে নিজ নির্বাচনী এলাকায় বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করবেন তিনি। ঢাকার ভোটার হওয়ায় এবং ভোটের দিন রংপুরে অবস্থান করায় তিনি ভোট দিতে পারবেন না বলে জানিয়েছেন জি এম কাদেরের নির্বাচন পরিচালনা কমিটি ও রংপুর জেলা জাতীয় পার্টির সদস্যসচিব আব্দুর রাজ্জাক।
আব্দুর রাজ্জাক বলেন, ‘জি এম কাদের রংপুর-৩ (সদর ও সিটি করপোরেশন) আসন থেকে লাঙ্গল প্রতীকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোটের দিন তিনি নিজ আসনে ভোটের পরিস্থিতি ঘুরে দেখবেন। রংপুর থেকেই সারা দেশের ভোট পর্যবেক্ষণ করবেন। এ কারণে তিনি নিজের ভোট দিতে পারবেন না। তিনি ঢাকার ভোটার, রংপুরের ভোটার নন।’
জাপা সূত্রে জানা যায়, জি এম কাদের জন্মসূত্রে রংপুরের বাসিন্দা। এইচএসসি পর্যন্ত রংপুরেই পড়ালেখা করেছেন। তিনি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি করেন। সপ্তম, অষ্টম, নবম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন জি এম কাদের। তিনি লালমনিরহাট-৩ ও রংপুর-৩ আসনে জাতীয় পার্টি থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।
জাপা চেয়ারম্যানের নির্বাচন পরিচালনা কমিটির সদস্যসচিব ও রংপুর জেলা জাতীয় পার্টির সদস্যসচিব আব্দুর রাজ্জাক সাংবাদিকদের বলেন, ‘৭ জানুয়ারি সকাল ৯টার মধ্যেই জি এম কাদের বাসা থেকে বের হয়ে ভোটকেন্দ্র পরিদর্শন করবেন। সারা দেশের জাতীয় পার্টির নেতা-কর্মীদের সঙ্গে তিনি রংপুর থেকেই যোগাযোগ রাখবেন।’
উল্লেখ্য, জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরকে ছাড় দিতে রংপুর-৩ আসনে আওয়ামী লীগ তাঁদের প্রার্থী তুষার কান্তি মন্ডলকে প্রত্যাহার করে নেয়। এখানে নৌকার প্রার্থী না থাকায় জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতা-কর্মীদের একাংশ জি এম কাদেরকে বিজয়ী করতে সাধারণ ভোটারদের কাছে লাঙ্গল প্রতীকে ভোট চাইছেন। এই আসনে জি এম কাদেরের প্রতিদ্বন্দ্বী হিসেবে আছেন স্বতন্ত্র প্রার্থী তৃতীয় লিঙ্গের আনোয়ারা ইসলাম রানী। এ ছাড়া এই আসনে লড়ছেন বাংলাদেশ সুপ্রিম পার্টির আব্দুর রহমান রেজু, বাংলাদেশ কংগ্রেসের একরামুল হক, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সহিদুল ইসলাম ও ন্যাশনাল পিপলস পার্টির শফিউল আলম।
রংপুর-৩ আসনে মোট ভোটার ৪ লাখ ৯৪ হাজার ৭৬৮ জন। এর মধ্যে নারী ভোটার ২ লাখ ৪৭ হাজার ২৯৪ জন, পুরুষ ২ লাখ ৪৭ হাজার ৪৭২ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ২ জন। রংপুর জেলার সবচেয়ে বেশি ভোটার অধ্যুষিত এই আসনের ১৭৫টি ভোটকেন্দ্রের ১ হাজার ১৬টি ভোটকক্ষে ভোটাধিকার প্রয়োগ করবেন ভোটাররা।

যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
২ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
২ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৩ ঘণ্টা আগে