
দূর আকাশের তারার মতো, স্বপ্নিল রঙে আঁকা এক ছবি। সেই ছবিতে মিশে আছে একরঙা তুলির আঁচড়, যেখানে লুকিয়ে আছে এক অদম্য প্রতিভা। ঠাকুরগাঁওয়ের ছোট্ট ছেলে স্টিভেন ডেভিড ঊর্ধ্ব, বয়স মাত্র পাঁচ বছর। এই বয়সে ফ্রান্স, কানাডা, শ্রীলঙ্কাসহ বিশ্বমঞ্চের হাজারো প্রতিযোগীকে পেছনে ফেলে চিত্রাঙ্কনে প্রথম স্থান অধিকার করেছে খুদে এই শিক্ষার্থী।
সম্প্রতি এক আন্তর্জাতিক চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ১৩২টি দেশের প্রতিযোগীদের হারিয়ে সে ছিনিয়ে এনেছে প্রথম স্থান। তার আঁকা ছবিতে ফুটে উঠেছে গ্রামীণ জনপদের নানা দৃশ্য, যা মুগ্ধ করেছে বিচারকদের।
ঠাকুরগাঁও শহরের গোবিন্দনগর মন্দিরপাড়ার বাসিন্দা ঊর্ধ্বের বাবা জুলিয়ান ডেভিড একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করেন এবং মা সৌমিতা বোস ঢাকা গভর্নমেন্ট মিউজিক কলেজের শাস্ত্রীয় সংগীত বিভাগের প্রভাষক। বাবা-মায়ের চাকরির সুবাদে ঢাকায় থাকে ঊর্ধ্ব। সেখানে মিরপুরে টর্চ ইন্টারন্যাশনাল স্কুলে প্রথম শ্রেণির শিক্ষার্থী সে।

ঊর্ধ্বের বাবা জুলিয়ান ডেভিড জানান, ২০২৩ সালে কালারফুল কেরালা (কেরালার গ্রামীণ জীবন) এই টপিকের ওপর ভারতের কেরালা ট্যুরিজম কোম্পানি অনলাইনে শিশুদের জন্য তৃতীয় আন্তর্জাতিক চিত্রাঙ্কন প্রতিযোগিতার আহ্বান করে। প্রতিযোগিতায় অংশ নেয় ৪ থেকে ১৬ বছর বয়সী শিশু। এই প্রতিযোগিতায় ১৩২টি দেশ থেকে ৪৬ হাজার ৬৫ জন প্রতিযোগীর ৫৭ হাজার ৩০৮টি চিত্রাঙ্কন জমা পড়ে। পরে ২০২৪ সালে এটির শর্টলিস্ট তৈরি করা হয়। এরপর গত বৃহস্পতিবার তারা মেইল ও হোয়াটসঅ্যাপে ঊর্ধ্বের প্রথম হওয়ার বিষয়টি নিশ্চিত করে এবং ফলাফল তাদের ওয়েবসাইটেও প্রকাশিত হয়।
ঊর্ধ্বের মা সৌমিতা বোস ছেলের এই সাফল্যে গর্বিত। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা সব সময় ঊর্ধ্বকে সমর্থন করি এবং ওর স্বপ্ন পূরণ করতে পাশে থাকি। এ সাফল্য পরিবারকেই নয়, গোটা দেশকে গৌরবান্বিত করেছে।’

ঊর্ধ্বের স্কুলশিক্ষক মালিহা রহমান বলেন, ‘স্কুলে বিভিন্ন প্রতিযোগিতায় হাতের লেখা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নিয়ে ঊর্ধ্ব প্রথম স্থান নিয়ে থাকে। ওর মধ্যে ছবি আঁকার একটা সহজাত প্রতিভা আছে। আমরা সব সময় ওকে উৎসাহিত করি এবং খুব মনোযোগ দিয়ে সে অনুশীলন করে।’
প্রতিযোগিতায় অংশ নেওয়ার অভিজ্ঞতা সম্পর্কে স্টিভেন ডেভিড ঊর্ধ্ব বলেন, ‘প্রথম হওয়ায় আমি খুব খুশি হয়েছি। ছবি আঁকতে আমার খুব ভালো লাগে। আমি আরও অনেক সুন্দর ছবি আঁকতে চাই।’
জানা গেছে, পুরস্কার হিসেবে বিজয়ীরা এবং তাদের পরিবার কেরালার সবচেয়ে সুন্দর স্থানগুলোতে পাঁচ দিনের সফরে যাবেন। যার সমাপ্তি হবে সেই রাজ্যের রাজধানীতে একটি পুরস্কার বিতরণ অনুষ্ঠানের মধ্য দিয়ে। এই বিশেষ ভ্রমণের লক্ষ্য কেবল তাদের শৈল্পিক কৃতিত্ব উদ্যাপন করা নয়, বরং কেরালার মনোমুগ্ধকর প্রাকৃতিক দৃশ্য এবং সমৃদ্ধ ঐতিহ্যের সঙ্গে তাদের পরিচিত করানো।
এ বিষয়ে ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত ফারজানা বলেন, ‘ঊর্ধ্বের এই অর্জন আমাদের জন্য অত্যন্ত গর্বের। আমরা তাকে সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত।’

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১৪ মিনিট আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১৯ মিনিট আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
১ ঘণ্টা আগে