বর্তমান বাজারে দ্রব্যমূল্যের সঙ্গে সংগতি রেখে মজুরি বৃদ্ধির দাবিতে মৌলভীবাজারের রাজনগরে ১২টি চা বাগানের শ্রমিকেরা ২ ঘণ্টা কর্মবিরতি পালন করেছে। আজ মঙ্গলবার সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত বাগানগুলোর চা শ্রমিকেরা এ কর্মবিরতি পালন করেন। এ সময় আগামী ৩ দিনের মধ্যে তাদের মজুরি বাড়ানোর বিষয়ে কোনো সিদ্ধান্ত না আসলে পরবর্তীতে অর্ধদিবস কর্মবিরতি পালন করার ঘোষণা দেন তারা।
মাথিউড়া চা বাগানের পঞ্চায়েত সভাপতি সুগ্রিম গৌড় বলেন, ‘চা বাগানগুলোর মালিক পক্ষ দ্বিপক্ষীয় চুক্তি বাস্তবায়ন না করে আমাদের সাথে টালবাহানা করছে। আমাদের মজুরি ১২০ টাকা থেকে ৩০০ টাকা করার দাবি অনেক দিনের। মালিকপক্ষ ইতিমধ্যে ১৪ টাকা বাড়ানোর প্রস্তাব দিয়েছেন। আমরা এটা মানতেছি না। ১৩৪ টাকা দিয়ে কীভাবে একজন শ্রমিকের জীবন চলবে? এ অবস্থায় বর্তমান বাজারে দ্রব্যমূল্যের সঙ্গে সংগতি রেখে চা শ্রমিকের মজুরি ৩০০ টাকায় উন্নীত করার দাবিতে আজ (মঙ্গলবার) থেকে কর্মবিরতি পালন করছি। ৩ দিনের মধ্যে আমাদের দাবি না মানা হলে আমরা অর্ধদিবস কর্মবিরতি পালন করব।’
মাথিউড়া চা বাগানের পঞ্চায়েত রাম লাল সাধু বলেন, ‘আমাদের দাবি না মানা পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।’
উত্তরভাগ চা বাগান পঞ্চায়েত সভাপতি দুলাল বলেন, ‘মজুরি বৃদ্ধির দাবিতে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের বেঁধে দেওয়া এক সপ্তাহের সময় গতকাল সোমবার শেষ হয়েছে। কিন্তু এখনো দাবি মানা হয়নি। তাই আজ থেকে আমাদের ঘোষিত কর্মবিরতি চলছে। দাবি না মানলে আমরা কর্মবিরতি চালিয়ে যাব।’

ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২৪ মিনিট আগে
সকাল সাড়ে ১০টার দিকে শফিকুর রহমান তাঁর দুই ছেলেকে নিয়ে মোটরসাইকেলে করে নিজেদের দোকানে আসেন। এ সময় সোনাপুর থেকে কবিরহাটের উদ্দেশে ছেড়ে আসা যমুনা নামের তেলবাহী একটি লরি দোকানের সামনে থাকা শফিকুর রহমান ও মোটরসাইকেলে থাকা তাঁর দুই ছেলেকে চাপা দিয়ে পার্শ্ববর্তী সোহাগের দোকানে ঢুকে পড়ে।
২৮ মিনিট আগে
সাকিব হোসেন বলেন, পুলিশ তাঁদের জানিয়েছে, আজ ভোরে আজিমপুর এতিমখানার সামনের রাস্তায় একটি দ্রুতগতির পিকআপ ভ্যান তাঁর বাবার অটোরিকশাটিকে ধাক্কা দিয়ে পালিয়ে গেছে। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে আনার পরও তাঁকে বাঁচানো সম্ভব হয়নি।
১ ঘণ্টা আগে
বগুড়ায় বাসের ধাক্কায় গৃহবধূ নিহত হওয়ার ঘটনায় তাঁর লাশ নিয়ে ঢাকা-বগুড়া মহাসড়ক অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। এতে প্রায় এক ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। শুক্রবার সকাল ১০টার দিকে শহরতলির বেতগাড়ি এলাকায় এই অবরোধ করা হয়। পরে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মোশারফ...
১ ঘণ্টা আগে