
সুনামগঞ্জের জগন্নাথপুরে দিনমজুরের কাজে না যাওয়াকে কেন্দ্রে করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। আজ বুধবার সকালে উপজেলার পাইলগাঁও ইউনিয়নের কাতিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এতে কমপক্ষে ৪০ জন আহত হয়েছেন।
আহতদের মধ্যে ১৭ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর আহত ব্যক্তিরা জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি রয়েছেন। এ ঘটনায় পুলিশ উভয় পক্ষের ১২ জনকে আটক করেছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, গত রোববার কাতিয়া গ্রামের রাসেল আহমদের একই গ্রামের আলী মিয়ার বাড়িতে দিনমজুরের কাজে যাওয়ার কথা ছিল। রাসেল সেদিন কাজে না যাওয়ায় তাঁর সঙ্গে আলী মিয়ার হাতাহাতি হয়। এর মীমাংসা করতে আজ সকালে গ্রামে সালিস বৈঠক বসে। সালিসে উভয় পক্ষ বিবাদে জড়িয়ে পড়ে। একপর্যায়ে তারা দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে লিপ্ত হয়। ঘন্টাব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের ৪০ জন আহত হন।
এর মধ্যে গুরুত্বর আহত আবু সাইদ, লিটু মিয়া, আবুল হোসেন, নানু মিয়া, নাইম হোসেন, রুকন মিয়া, চানু মিয়া, আনর মিয়া, আছাব আলী, নুনু মিয়া, ছায়েদুর রহমান, দিলোয়ার হোসেন, খেদুল মিয়া, জায়েদ মিয়া, আজিজুর রহমান, সানু মিয়া, রেনু মিয়াসহ ১৭ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অপর আহত ব্যক্তিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
স্থানীয় ইউপি সদস্য কাহির মিয়া আজকের পত্রিকাকে জানান, রোববার তুচ্ছ বিষয় নিয়ে রাসেল ও আলী মিয়ার মধ্যে কথা-কাটাকাটির জেরে হাতাহাতি হয়। এরই জেরে আজ দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।
ঘটনাস্থল পরিদর্শনকারী জগন্নাথপুর থানার উপপরিদর্শক (এসআই) ওবায়দুল্লাহ আজকের পত্রিকাকে জানান, মারামারির খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তাৎক্ষণিকভাবে সংঘর্ষে জড়িত থাকার সন্দেহে উভয় পক্ষের ১২ জনকে আটক করা হয়। পরে তাঁদের সুনামগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
২০ মিনিট আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২৭ মিনিট আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
৪৪ মিনিট আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১ ঘণ্টা আগে