সুনামগঞ্জের মধ্যনগরে মানসিক ভারসাম্যহীন ভবঘুরে এক নারীকে বেধড়ক মারধর করে রক্তাক্ত করেছেন ইসমাইল হোসেন (৪৫) নামের এক ব্যক্তি। আজ রোববার সকালে উপজেলার বংশীকুণ্ডা দক্ষিণ ইউনিয়নের সাতুর নতুন বাজার এলাকায় এই ঘটনা ঘটে। ইসমাইল পাশের দাতিয়াপাড়া গ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মানসিক ভারসাম্যহীন ভবঘুরে ওই নারী দীর্ঘদিন ধরে উপজেলার বংশীকুণ্ডা দক্ষিণ ইউনিয়নের সাতুর নতুন বাজার এলাকায় থাকেন। বাজারের ব্যবসায়ীরা কিছু দিলে তা খেয়েই জীবন ধারণ করেন। আজ সকালে ওই নারী প্রলাপ শুরু করলে ইসমাইল ক্ষিপ্ত হয়ে তাঁকে কাঠের চেলা বেধড়ক মারধর করেন। তাতে তাঁর মাথা ফেটে প্রচুর রক্তক্ষরণ হয়। পরে তাঁকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
এ বিষয়ে জানতে চাইলে মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরান হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘ঘটনাটি শোনার পর ঘটনাস্থলে ফোর্স পাঠিয়েছি। ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে।’

বন্ধ থাকা শিল্পকারখানা দ্রুতই চালু করার পদক্ষেপ নেওয়া হবে। সিলেটের উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে তিনি বলেন, ‘সিলেটের জনগুরুত্বপূর্ণ বিষয়ে সংসদ সদস্যদের সঙ্গে বসে পরিকল্পনা করব। কাজের মধ্য দিয়ে আমরা আমাদের সক্ষমতা প্রমাণ করব।’
১ ঘণ্টা আগে
যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
৩ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
৪ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
৪ ঘণ্টা আগে