মৌলভীবাজারের রাজনগর উপজেলার মৌলভীবাজার-কুলাউড়া, রাজনগর-বালাগঞ্জ ও রাজনগর-ফেঞ্চুগঞ্জ সড়কের দুপাশ ঝোপঝাড়ে ঢাকা পড়েছিল। কোথাও কোথাও সড়কের ওপর চলে এসেছিল বিভিন্ন গাছ ও লতাপাতা। সড়কের দুই পাশে কোনো জায়গা খালি ছিল না। মূল সড়ক দিয়েই হাঁটতে হচ্ছিল পথচারীদের। যানবাহন এলে পথচারীদের সরে দাঁড়ানোর জায়গাও ছিল না। শুধু তাই নয়, ঝোপঝাড়ের কারণে সড়কে বাঁকের উল্টো দিক থেকে কোনো পরিবহন আসছে কি না তাও দেখার সুযোগ ছিল না। ফলে প্রায় ঘটতো ছোটবড় দুর্ঘটনা। যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছিলেন স্থানীয়রা।
জানা যায়, গত ২২ সেপ্টেম্বর সারা দেশে স্থানীয় দৈনিক আজকের পত্রিকায় এ নিয়ে সংবাদ প্রকাশিত হয়। মৌলভীবাজার সড়ক বিভাগের উদ্যোগে মৌলভীবাজার-কুলাউড়া সড়কের রাজনগর অংশের দুপাশের ঝোপঝাড় কেটে পরিষ্কার পরিচ্ছন্ন করে পথচারীদের চলাচলের ব্যবস্থা করা হয়েছে।
এ ব্যাপারে বাইকচালক মোস্তফা বকস বলেন, রাজনগর থেকে মৌলভীবাজার যাওয়ার পথে সামনে থেকে বড় গাড়ি আসলে মোটরসাইকেল সাইড করার মতো জায়গা ছিল না। মোটরসাইকেলে যাতায়াত করতে গিয়ে প্রায়ই ঝোপঝাড়ের ছোট ছোট গাছগুলোর ডালপালা এসে হাত মুখে লেগে আঘাতপ্রাপ্ত হতাম। এখন পরিষ্কার করায় যাতায়াতে আর কোনো অসুবিধা হবে না।
অটোচালক আব্দুল করিম বলেন, সড়কের দুপাশে ঝোপঝাড় থাকায় আমাদের অটো চালাতে অনেক সমস্যায় পড়তে হতো। বড় গাড়ি আসলে অটো সাইড করার ব্যবস্থা ছিল না। সড়কের ওপরে দাঁড়িয়ে যাত্রী নামতে হতো। দিনের বেলায় ঝোপঝাড় থেকে গরু ছাগল হঠাৎ এসে সামনে পড়ত। ফলে তখন নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ত। ঝোপঝাড় পরিষ্কার করায় গাড়ি চালাতে আর কোনো সমস্যা হবে না।
এ বিষয়ে সড়ক বিভাগের মৌলভীবাজার জেলার নির্বাহী প্রকৌশলী মো. জিয়া উদ্দিন বলেন, আজকের পত্রিকায় সংবাদ দেখে দুর্ঘটনা প্রতিরোধে মহাসড়কের দুপাশের ঝোপঝাড় দ্রুত পরিষ্কার করা হয়েছে। আজ ঢাকা থেকে পরিষ্কারের জন্য মেশিন আনা হচ্ছে। দ্রুত জেলার সব সড়কের ঝোপঝাড় পরিষ্কার করার হবে।
স্বাস্থ্য প্রযুক্তিবিদ এম খছরু চৌধুরী বলেন, এ সড়কের দুপাশ ঝোপঝাড় হওয়ায় তা জঙ্গলে পরিণত হয়েছিল। গাড়িতে যাতায়াতের সময় ঝোপঝাড়ের গাছগুলোর ডালপালা এসে হাত মুখে আঘাত লাগত। পথচারীরা প্রায় দুর্ঘটনার শিকার হচ্ছিলেন। প্রায় ঘটতো অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা। আজকের পত্রিকায় সংবাদ প্রকাশ করায় ঝোপঝাড় পরিষ্কার করা হয়েছে। এ জন্য আজকের পত্রিকাকে ধন্যবাদ জানাচ্ছি।

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২০ মিনিট আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
১ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে