
জিপিএইচ ইন্টারন্যাশনাল স্কুলে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২০২৫। দিনব্যাপী এই আয়োজনে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও ‘ডিরেক্টর, বিসনেস ডেভেলপমেন্ট, ব্রিটিশ কাউন্সিল, বাংলাদেশ, সারওয়াত রেজা। গণ্যমান্য অনেক অতিথি এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আরও উপস্থিত ছিলেন জিপিএইচ ইন্টারন্যাশনাল স্কুলের সভাপতি ও জিপিএইচ ইস্পাতের চেয়ারম্যান মোহাম্মদ আলমগীর কবির ও ভাইস চেয়ারম্যান কামরুন নাহার। এ ছাড়া স্কুলটির পরিচালক মোহাম্মদ আলমাস শিমুল, মো. আব্দুল আহাদ ও সোলাইমান কবীর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে ক্রীড়া প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। প্রতিযোগিতায় শিক্ষার্থীরা বিভিন্ন ইভেন্টে অংশ নেয়। এগুলোর মধ্যে দৌড়, মেমোরি টেস্ট, অঙ্ক দৌড়, কক ফাইট, ঝুড়িতে বল নিক্ষেপ, ‘যেমন খুশি তেমন সাজো’ ইত্যাদি উল্লেখযোগ্য। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়, যা শিক্ষার্থীদের উচ্ছ্বাস ও উদ্দীপনা আরও বাড়িয়ে তোলে।
এরপর শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান ২০২৫, যেখানে ছোট সোনামণিরা নাচ, গান, কবিতা আবৃত্তি, জাদু প্রদর্শনী ও ফ্যাশন শোতে অংশ নেয়। তাদের মনোমুগ্ধকর পরিবেশনা উপস্থিত সবার হৃদয় জয় করে নেয়।
প্রধান অতিথি সারওয়াত রেজা শিক্ষার্থীদের উদ্দেশে অনুপ্রেরণামূলক বক্তব্য দেন এবং তাদের পড়াশোনার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান। অনুষ্ঠানের সভাপতি মো. আলমগীর কবীর বিদ্যালয়ের শিক্ষার্থীদের সাফল্য ও উৎসাহের প্রশংসা করেন এবং ভবিষ্যতে আরও বড় পরিসরে এমন আয়োজন করার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানের শুরুতে বিদ্যালয়ের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল খান্দকার ফারহাদ হোসেন (অব.) উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান এবং আগত অতিথি, শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সার্বিকভাবে, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২০২৫ শিক্ষার্থীদের জন্য এক আনন্দময় ও স্মরণীয় দিন হয়ে থাকবে।

বিমা খাতে অনিয়ম ও জালিয়াতি দমনে নিয়ন্ত্রক সংস্থাকে আরও শক্তিশালী করতে বড় ধরনের সংশোধন আনা হচ্ছে। প্রস্তাবিত পরিবর্তনের মাধ্যমে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) প্রথমবারের মতো বিমা কোম্পানির নথি তল্লাশি ও সম্পদ জব্দ করার ক্ষমতা পেতে যাচ্ছে।
১২ ঘণ্টা আগে
বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৪ দশমিক ৭৮ বিলিয়ন মার্কিন ডলারে। আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
১৭ ঘণ্টা আগে
প্রতিবছরের মতো এবারও পবিত্র রমজান উপলক্ষে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি শুরু করেছে সরকার। প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে আজ বৃহস্পতিবার থেকে এই কার্যক্রম শুরু হয়েছে। এই কার্যক্রমের আওতায় প্রতিজন ক্রেতা এক ডজন ডিম কিনতে পারবেন ৯৬ টাকায়, এক কেজি দুধ ৮০ টাকা ও এক কেজি গরুর মাংস ৬৫০ টাকায়।
১৭ ঘণ্টা আগে
শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসির নির্বাহী কমিটির ৯১৩তম সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (১৮ ফেব্রুয়ারি) ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ের পর্ষদ সভাকক্ষে সভাটি অনুষ্ঠিত হয়।
১৯ ঘণ্টা আগে