কোটা সংস্কার আন্দোলনের জেরে কারফিউ জারিকে কেন্দ্র করে ব্যাংকের গ্রাহকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। ব্যাংক বন্ধ হয় কি না, এমন আশঙ্কা থেকে প্রয়োজনের চেয়ে অতিরিক্ত টাকা তুলে রাখছেন গ্রাহকেরা; যার ফলে ব্যাংকের ক্যাশ কাউন্টারে টাকা তোলার দীর্ঘ লাইন তৈরি হয়। গতকাল মঙ্গলবার মতিঝিল, দিলকুশা, পল্টন, দৈনিক বাংলা, ফকিরাপুল এলাকা ঘুরে এসব চিত্র দেখা গেছে।
গতকাল রোববার সপ্তাহের প্রথম দিন সকাল ১০টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত ব্যাংক খোলা রাখা হয়। তবে লেনদেন শেষ হয় বেলা ৩টায়।
রাজধানীর মতিঝিলে সোনালী ব্যাংকের লোকাল অফিসে টাকা তুলতে আসা মনিরুল ইসলাম জানান, পরিবারের জরুরি কাজের জন্য কিছু নগদ টাকার দরকার হলেও গত কয়েক দিনের তিক্ত অভিজ্ঞতার কারণে বাড়তি টাকা তুলে রাখছেন। কারণ, গত সপ্তাহে হঠাৎ করে ব্যাংক বন্ধ ঘোষণায় নগদ টাকা নিয়ে ঝামেলা পোহাতে হয়। এমনকি এটিএম বুথ থেকেও টাকা তুলতে পারেননি তিনি।
আতঙ্কের কারণে গ্রাহক বেশি টাকা তুললে কোনো সমস্যা নেই। ব্যাংকগুলো গ্রাহকের টাকা দিতে প্রস্তুত।
মেজবাউল হক,মুখপাত্র, বাংলাদেশ ব্যাংক
সোনালী ব্যাংকের লোকাল অফিসের একজন ক্যাশ কর্মকর্তা জানান, সপ্তাহের প্রথম দিনে অনেকের টাকার প্রয়োজন হয়। মাঝে দুই দিন (শুক্র-শনিবার) বন্ধ থাকায় কাউন্টারে বাড়তি সারি। লোকজন বেশি টাকা তুলছেন।
এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মেজবাউল হক বলেন, ব্যাংকিং সময় ও কারফিউ শিথিলের সময় বাড়ছে। এতে আতঙ্ক সৃষ্টি হওয়ার কথা নয়। তবে আতঙ্কের কারণে গ্রাহক বেশি টাকা তুললে কোনো সমস্যা নেই। ব্যাংকগুলো গ্রাহকের টাকা দিতে প্রস্তুত।

বিমা খাতে অনিয়ম ও জালিয়াতি দমনে নিয়ন্ত্রক সংস্থাকে আরও শক্তিশালী করতে বড় ধরনের সংশোধন আনা হচ্ছে। প্রস্তাবিত পরিবর্তনের মাধ্যমে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) প্রথমবারের মতো বিমা কোম্পানির নথি তল্লাশি ও সম্পদ জব্দ করার ক্ষমতা পেতে যাচ্ছে।
১৫ ঘণ্টা আগে
বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৪ দশমিক ৭৮ বিলিয়ন মার্কিন ডলারে। আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
২০ ঘণ্টা আগে
প্রতিবছরের মতো এবারও পবিত্র রমজান উপলক্ষে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি শুরু করেছে সরকার। প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে আজ বৃহস্পতিবার থেকে এই কার্যক্রম শুরু হয়েছে। এই কার্যক্রমের আওতায় প্রতিজন ক্রেতা এক ডজন ডিম কিনতে পারবেন ৯৬ টাকায়, এক কেজি দুধ ৮০ টাকা ও এক কেজি গরুর মাংস ৬৫০ টাকায়।
২০ ঘণ্টা আগে
শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসির নির্বাহী কমিটির ৯১৩তম সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (১৮ ফেব্রুয়ারি) ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ের পর্ষদ সভাকক্ষে সভাটি অনুষ্ঠিত হয়।
১ দিন আগে