২০২৪-২৫ অর্থবছরের বাজেট ঘোষণার পর প্রথম কর্মদিবসে গতকাল রোববার দেশের পুঁজিবাজারে বড় দরপতন হয়েছে। প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং অন্য বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সবকটি মূল্যসূচকের বড় পতন হয়েছে। ডিএসইতে লেনদেন কমে ৩০০ কোটি টাকার ঘরে নেমেছে।
পুঁজিবাজার সংশ্লিষ্টরা বলছেন, প্রস্তাবিত বাজেটে বাজারের জন্য কোনো সুখবর নেই; বরং নেতিবাচক কিছু ঘোষণা এসেছে। ব্যক্তি বিনিয়োগকারীদের ৫০ লাখ টাকার ওপর মূলধনি মুনাফা বা ক্যাপিটাল গেইনে করারোপ করা হয়েছে। অতালিকাভুক্ত কোম্পানির করপোরেট কর কমানো হয়েছে। এসবের প্রভাবে বাজেটের পর পুঁজিবাজারে বড় দরপতন হয়েছে।
এ বিষয়ে ডিএসইর এক সদস্য বলেন, ডিএসই ও পুঁজিবাজার সংশ্লিষ্টদের পক্ষ থেকে ক্যাপিটাল গেইনে করারোপ না করার দাবি জানানো হয়েছিল। সেই দাবি বাজেটে উপেক্ষিত হয়েছে। ব্যক্তি বিনিয়োগকারীদের ক্ষেত্রে ৫০ লাখ টাকার ওপরে ক্যাপিটাল গেইনে ১৫ শতাংশ কর দিতে হবে। ওই পরিমাণ মুনাফা করতে পারা বিনিয়োগকারীর সংখ্যা কম, কিন্তু তাঁরা বাজারে বড় ধরনের প্রভাব রাখেন। তাঁরা নিষ্ক্রিয় হয়ে পড়লে লেনদেনের গতি কমে, দরপতন হয়। এখন হয়তো সেটিই হচ্ছে।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৩৩টির, কমেছে ৩৪০টির এবং আগের দিনের দরে লেনদেন হয়েছে ১৯টির। এর প্রভাবে প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৬৫ পয়েন্ট কমে ৫ হাজার ১৭১ পয়েন্টে নেমে গেছে।
দিনভর বাজারটিতে লেনদেন হয়েছে ৩৫৭ কোটি ৯০ লাখ টাকা, যা আগের কর্মদিবসে ছিল ৫৪২ কোটি ৬০ লাখ টাকা। সে হিসাবে লেনদেন কমেছে ১৮৪ কোটি ৭০ লাখ টাকা। অন্যদিকে সিএসইর সার্বিক মূল্যসূচক সিএএসপিআই কমেছে ১০৬ পয়েন্ট।

বাজার বিশ্লেষকদের মতে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কর্তৃক ইরানকে দেওয়া ১০ দিনের আলটিমেটাম বাজারে অস্থিরতা তৈরি করেছে। ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, ইরানকে তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে অতি দ্রুত চুক্তিতে আসতে হবে, অন্যথায় ‘খুব খারাপ কিছু’ ঘটবে। এই উত্তেজনা বিনিয়োগকারীদের মধ্যে ঝুঁকি...
২ ঘণ্টা আগে
বিমা খাতে অনিয়ম ও জালিয়াতি দমনে নিয়ন্ত্রক সংস্থাকে আরও শক্তিশালী করতে বড় ধরনের সংশোধন আনা হচ্ছে। প্রস্তাবিত পরিবর্তনের মাধ্যমে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) প্রথমবারের মতো বিমা কোম্পানির নথি তল্লাশি ও সম্পদ জব্দ করার ক্ষমতা পেতে যাচ্ছে।
১৮ ঘণ্টা আগে
বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৪ দশমিক ৭৮ বিলিয়ন মার্কিন ডলারে। আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
১ দিন আগে
প্রতিবছরের মতো এবারও পবিত্র রমজান উপলক্ষে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি শুরু করেছে সরকার। প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে আজ বৃহস্পতিবার থেকে এই কার্যক্রম শুরু হয়েছে। এই কার্যক্রমের আওতায় প্রতিজন ক্রেতা এক ডজন ডিম কিনতে পারবেন ৯৬ টাকায়, এক কেজি দুধ ৮০ টাকা ও এক কেজি গরুর মাংস ৬৫০ টাকায়।
১ দিন আগে