
জাপানের গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান হোন্ডা এবং নিশানের মধ্যে বহু বিলিয়ন ডলারের ‘একীভূতকরণ’ আলোচনা ব্যর্থ হয়েছে। উভয় কোম্পানি চূড়ান্ত সমঝোতায় পৌঁছাতে ব্যর্থ হওয়ায় এই পরিকল্পনা বাতিল করা হয়েছে।
বৃহস্পতিবার বিবিসি জানিয়েছে—হোন্ডা, নিশান এবং তাদের সহযোগী মিতসুবিশি একসঙ্গে যুক্ত হয়ে বিশ্ববাজারে প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে চেয়েছিল। বিশেষ করে, চীনের গাড়ি নির্মাতাদের সঙ্গে প্রতিযোগিতা করতে তারা এই পরিকল্পনা করেছিল।
এই একীভূতকরণ সফল হলে তা ৬০ বিলিয়ন ডলারের একটি বিশাল অটোমোবাইল গ্রুপে রূপ নিত। এর ফলে এটি টয়োটা, ভক্সওয়াগন এবং হুন্দাইয়ের পর বিশ্বের চতুর্থ বৃহত্তম গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানে পরিণত হতো।
শেষ পর্যন্ত একীভূতকরণ আলোচনা ভেস্তে গেলেও কোম্পানিগুলো জানিয়েছে, তারা বিদ্যুৎ-চালিত যানবাহন নিয়ে যৌথভাবে কাজ চালিয়ে যাবে। ২০২৩ সালের মার্চ মাসে একীভূতকরণের পরিকল্পনা ঘোষণার কয়েক মাস আগে, নিশান ও হোন্ডা যৌথভাবে বৈদ্যুতিক গাড়ির প্রযুক্তি নিয়ে কাজ করার ঘোষণা দিয়েছিল।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, একীভূতকরণের পরিকল্পনাটি নিশানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। কারণ গত কয়েক বছর ধরে কোম্পানিটির বিক্রি কমছে এবং এর শীর্ষ নেতৃত্বের মধ্যে অস্থিরতা বিরাজ করেছে।
এ ছাড়া যুক্তরাষ্ট্রে আসন্ন শুল্ক নীতির কারণে নিশান এবং হোন্ডা উভয়ই নতুন চ্যালেঞ্জের মুখোমুখি। ২০২৩ সালের নভেম্বরে নিশান ঘোষণা দিয়েছিল, তারা চীন ও যুক্তরাষ্ট্রে বিক্রি কমে যাওয়ায় হাজার হাজার কর্মী ছাঁটাই করতে যাচ্ছে। বর্তমানে বিশ্বব্যাপী ইলেকট্রিক গাড়ির বাজারে চীনা নির্মাতারা, বিশেষ করে বিওয়াইডি-এর আধিপত্য বাড়ছে। এই প্রতিযোগিতার কারণে অনেক আন্তর্জাতিক গাড়ি নির্মাতা বাজার ধরে রাখতে হিমশিম খাচ্ছে।
হোন্ডার প্রধান নির্বাহী তোশিহিরো মিবে বলেন, ‘২০৩০ সালের মধ্যে প্রতিযোগিতায় টিকে থাকার ক্ষমতা আমাদের তৈরি করতেই হবে, নইলে আমরা পেছনে পড়ে যাব।’
এদিকে তাইওয়ানের প্রযুক্তি জায়ান্ট ফক্সকনও নিশানে বিনিয়োগের সম্ভাবনা খতিয়ে দেখছে। ফক্সকন-এর চেয়ারম্যান ইয়াং লিউ বুধবার সাংবাদিকদের বলেন, ‘যদি সহযোগিতার জন্য নিশানের শেয়ার কেনার প্রয়োজন হয়, আমরা তা বিবেচনা করব।’

বাজার বিশ্লেষকদের মতে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কর্তৃক ইরানকে দেওয়া ১০ দিনের আলটিমেটাম বাজারে অস্থিরতা তৈরি করেছে। ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, ইরানকে তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে অতি দ্রুত চুক্তিতে আসতে হবে, অন্যথায় ‘খুব খারাপ কিছু’ ঘটবে। এই উত্তেজনা বিনিয়োগকারীদের মধ্যে ঝুঁকি...
২ ঘণ্টা আগে
বিমা খাতে অনিয়ম ও জালিয়াতি দমনে নিয়ন্ত্রক সংস্থাকে আরও শক্তিশালী করতে বড় ধরনের সংশোধন আনা হচ্ছে। প্রস্তাবিত পরিবর্তনের মাধ্যমে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) প্রথমবারের মতো বিমা কোম্পানির নথি তল্লাশি ও সম্পদ জব্দ করার ক্ষমতা পেতে যাচ্ছে।
১৮ ঘণ্টা আগে
বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৪ দশমিক ৭৮ বিলিয়ন মার্কিন ডলারে। আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
১ দিন আগে
প্রতিবছরের মতো এবারও পবিত্র রমজান উপলক্ষে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি শুরু করেছে সরকার। প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে আজ বৃহস্পতিবার থেকে এই কার্যক্রম শুরু হয়েছে। এই কার্যক্রমের আওতায় প্রতিজন ক্রেতা এক ডজন ডিম কিনতে পারবেন ৯৬ টাকায়, এক কেজি দুধ ৮০ টাকা ও এক কেজি গরুর মাংস ৬৫০ টাকায়।
১ দিন আগে