ফুলপুরের পয়ারী ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে পরাজিত এক চেয়ারম্যান প্রার্থীর কয়েকজন কর্মী একটি সাঁকো ভেঙে মানুষের চলাচল বিচ্ছিন্ন করে দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। তাঁদের প্রার্থীকে ভোট দেওয়া হয়নি, এমন অভিযোগ তুলে সাঁকোর বাঁশ ও কাঠ নদীতে ফেলে দিয়েছেন। এতে মানুষ চরম দুর্ভোগ পোহাচ্ছেন।
এ ব্যাপারে ওই প্রার্থীর ভাতিজা হাফিজুর রহমান জরিপ বলেন, ‘আমি সাঁকো ভেঙেছি, এটা ঠিক না। কয়েকজন ছেলে এটা ভাঙছে। আমি আরও ঠেলাঠুলা দিয়েছি।’ তবে ওই প্রার্থীর ভাই সামাদ মিয়ার মোবাইল ফোনে একাধিকবার কল করেও কথা বলা সম্ভব হয়নি। যদিও পরাজিত প্রার্থী আব্দুল হাকিম সাঁকোটি ভাঙার কথা স্বীকার করেছেন।
স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, তিন বছর আগে স্বেচ্ছাশ্রমে খরিয়া নদীর ওপর সাঁকোটি তৈরি করেন তাঁরা। গত ৩১ জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে পয়ারী ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আব্দুল হাকিম পরাজিত হয়ে জামানত হারান।
এতে ক্ষোভে আবদুল হাকিমের কয়েকজন কর্মী নির্বাচনের পরের দিন রাতে সাঁকোর বাঁশ ও কাঠ ফেলে দিয়ে মানুষের চলাচল বন্ধ করে দেন বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের।
সাহাপুর গ্রামের সবজিচাষি আবুল হোসেন বলেন, আগে সাঁকো দিয়ে ৭-৮ মণ সবজি নিয়ে এক কিলোমিটার পথ পাড়ি দিতে খরচ হতো ৭০ থেকে ৮০ টাকা। আর তিন কিলোমিটার ঘুরে যেতে খরচ হয় ২১০ থেকে ২৪০ টাকা।
পরাজিত চেয়ারম্যান প্রার্থী আব্দুল হাকিম বলেন, ‘নির্বাচনের সময় সাহাপুরের ভোটাররা আমার সঙ্গে খারাপ আচরণ করেছে। আমার লোকজন রাগ করে সাঁকোটি ভেঙে ফেলেছে। আমি এখন ঢাকায়। বাড়িতে আসলে ঠিক করে দেব।’
সদ্য পাস করা ইউপি সদস্য ওমর ফারুক বলেন, ‘সাঁকোটি ভেঙে চাষিদের দুর্ভোগে ফেলেছে। সবার রাগ থামুক। পরে চলাচলের ব্যবস্থা করে দেব।’
সদ্য পাস করা ইউপি চেয়ারম্যান মফিজুল হক বলেন, ‘সাঁকোটি নির্বাচনের পরের দিন রাতে ভেঙে ফেলায় এলাকাবাসী খুব কষ্টে আছে। কয়েকটা দিন যাক। পরে ব্যাপারটা সুরাহা করব।’

রাজধানীর যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে মাহিন ইসলাম (১৫) নামের এক মাদ্রাসাছাত্র খুন হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক কিশোরকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
৪ দিন আগে
গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এ ‘আয়নাবাজি’ সিনেমার মতো একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। টাকার বিনিময়ে অন্য আসামির হয়ে জেল খাটতে গিয়ে ধরা পড়েছেন মো. আজিজুল হক নামের এক ব্যক্তি। ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তির মাধ্যমে তাঁর প্রকৃত পরিচয় শনাক্ত করেছে কারা কর্তৃপক্ষ।
১৮ দিন আগে
পৃথক তিনটি ঘটনাস্থল। তিনটি খুন। দুই ঘটনায় প্রাণ গেছে দুই নারীর। আরেক স্থানে খুন হয়েছেন এক পুরুষ। তিনটি হত্যাকাণ্ডই ঘটিয়েছেন তাঁদের ছেলেরা। পুলিশ, এলাকাবাসী ও স্বজনদের বরাত দিয়ে জানা যাচ্ছে, খুনের ঘটনায় জড়িত তিনজনই মাদকাসক্ত।
১৯ দিন আগে
বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘গানবাংলা’র ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপসের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দেশত্যাগে নিষেধাজ্ঞা জারির নির্দেশ দেন।
২২ দিন আগে