রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে এবার এইচএসসি পরীক্ষার পাসের হার ৭৮ দশমিক ৪৬ শতাংশ। করোনা মহামারির কারণে ২০২০ সালে শতভাগ শিক্ষার্থীর অটোপাসের পর এটি সর্বনিম্ন পাসের হার। গত বছর এই বোর্ডে ৮১ দশমিক ৬০ ও ২০২১ সালে ৯৭ দশমিক ২৯ শতাংশ পরীক্ষার্থী পাস করেছিল।
আজ রোববার দুপুর আড়াইটার দিকে রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে ফল প্রকাশ করা হয়।
বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আরিফুল ইসলাম জানান, এবার মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১ লাখ ৪০ হাজার ১১৫ জন। এর মধ্যে ১ লাখ ৮ হাজার ৫৮০ জন পাস করেছে।
পাসের হারে এবারও ছেলেদের চেয়ে এগিয়ে রয়েছে মেয়েরা। ছেলেদের পাসের হার ৭৩ দশমিক ৫৫ শতাংশ। আর মেয়েদের পাসের হার ৮৩ দশমিক ৯৭ শতাংশ। ২০২০ সালের অটোপাস বাদ দিলে ২০১৭ সাল থেকেই পাসের হারে এগিয়ে রয়েছে এই বোর্ডের মেয়েরা।
এবার এই বোর্ডে মোট ১১ হাজার ২৫৮ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। এর মধ্যে ৫ হাজার ৪৪৫ জন ছাত্র এবং ৫ হাজার ৮১৩ জন ছাত্রী। তিন বছরের মধ্যে জিপিএ-৫ পাওয়ার হার এবার সর্বনিম্ন। আগের তিন বছরে ২১ হাজার ৮৫৫ জন, ৩২ হাজার ৮০০ জন এবং ২৬ হাজার ৫৬৮ জন করে পরীক্ষার্থী জিপিএ-৫ পায়। তবে গত তিন বছরের মতো এবারও জিপিএ-৫ বেশি পেয়েছে মেয়েরা।
পরীক্ষা নিয়ন্ত্রক জানান, পরীক্ষা চলাকালে এবার ১১ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছিল। রাজশাহী বিভাগের আট জেলার ৭৪৯টি কলেজের পরীক্ষার্থীদের ২০০টি কেন্দ্রে পরীক্ষা নেওয়া হয়। এবার ৩৭টি কলেজের শতভাগ পরীক্ষার্থী পাস করেছে। আর চারটি কলেজের একজন পরীক্ষার্থীও পাস করেনি।
যে কলেজগুলোর শিক্ষার্থীরা পাস করেনি সেগুলো হলো—পাবনার চাটমোহরের চাটমোহর আর সি এন অ্যান্ড বি এস এন পাইলট হাইস্কুল অ্যান্ড কলেজ, রাজশাহীর গোদাগাড়ীর আরশাদ আলী মেমোরিয়াল কলেজ, তানোরের মুন্ডুমালা গার্লস হাইস্কুল অ্যান্ড কলেজ এবং সিরাজগঞ্জ সদরের জুয়েলস অক্সফোর্ড কলেজ।
চাটমোহরের কলেজটিতে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১০ জন। গোদাগাড়ীর আরশেদ আলী কলেজে পরীক্ষার্থী ছিল দুজন। অন্য দুই কলেজের একজন করে পরীক্ষায় বসেছিল। তাদের সবাই অকৃতকার্য হয়েছে।
পরীক্ষা নিয়ন্ত্রক আরিফুল ইসলাম বলেন, ‘এবার বোর্ডের ফলাফল মোটামুটি সন্তোষজনক। কোনো পরীক্ষার্থীর তার ফলাফল নিয়ে আপত্তি থাকলে নির্ধারিত সময়ের মধ্যে সে খাতা পুনর্মূল্যায়নের আবেদন করতে পারবে। এ ক্ষেত্রে ফলাফল পরিবর্তনেরও সম্ভাবনা থাকে।’
তিনি আরও বলেন, ‘যে চার কলেজের কেউ পাস করেনি, তাদের ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’

শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে ফিরিয়ে আনার পরিবেশ সৃষ্টি, জাতীয় কারিকুলাম (পাঠ্যক্রম) পর্যালোচনা এবং কারিগরি শিক্ষার আধুনিকায়ন—এই তিন বিষয়কে শিক্ষার অগ্রাধিকার হিসেবে ঘোষণা করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
৯ ঘণ্টা আগে
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় অংশ নিতে ফরম পূরণের সর্বোচ্চ ফি নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৯৯৫ টাকা। বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের এইচএসসি পরীক্ষায় অংশ নিতে এই ফি দিতে হবে। আর মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের ফরম পূরণে ২ হাজার ৪৩৫ টাকা ফি ফিতে হবে।
১৪ ঘণ্টা আগে
নবনিযুক্ত শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান সৌজন্য সাক্ষাৎ করেছেন। আজ বৃহস্পতিবার সচিবালয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে এ সৌজন্য সাক্ষাৎ করেন।
১৬ ঘণ্টা আগে
ইংরেজি মাধ্যম শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে সরকারি নীতিমালার আওতায় আনার বিষয়ে পর্যায়ক্রমে পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, ‘যত্রতত্র অনিবন্ধিত বা অস্থায়ী অবকাঠামোয় স্কুল পরিচালনা গ্রহণযোগ্য নয়। স্কুল পরিচালনার ক্ষেত্রে...
১৭ ঘণ্টা আগে