চলতি মাসের ২০ অক্টোবর খুলছে চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) হল। এতে চুয়েটের শিক্ষার্থীরা হলে থেকে পরীক্ষায় অংশ নিতে পারবেন। আজ বুধবার সকালে অনলাইনে চুয়েটের একাডেমিক কাউন্সিলের জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
অনলাইনে সভায় সভাপতিত্ব করেন চুয়েটের একাডেমিক কাউন্সিলের সভাপতি ও ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। এতে একাডেমিক কাউন্সিলের অভ্যন্তরীণ ও বাইরের সদস্যরা অংশগ্রহণ করেন।
সভায় আগামী ২০ অক্টোবর সকাল ৮টায় শুধুমাত্র সমাপনী বর্ষের শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয়ের সকল আবাসিক হল খুলে দেওয়া হবে বলে সিদ্ধান্ত হয়। তবে সমাপনী বর্ষের শিক্ষার্থীদের হলে প্রবেশ করার সময় বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্র, করোনার টিকা গ্রহণের প্রমাণপত্র সঙ্গে রাখতে হবে। এ ছাড়া সরকারঘোষিত স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে চলতে হবে।
এ সময় বলা হয়, টিকার ন্যূনতম প্রথম ডোজ গ্রহণ না করলে কোনো শিক্ষার্থী হলে প্রবেশ করতে পারবে না। তবে যেসব শিক্ষার্থী টিকা গ্রহণ করতে পারেনি তাঁদের জন্মনিবন্ধন সনদসহ ছাত্রকল্যাণ দপ্তরে যোগাযোগ করতে হবে।
অন্যদিকে সকল বিভাগের লেভেল-৩ টার্ম-২ (১৬ ব্যাচ, শিক্ষাবর্ষ ২০১৮-২০১৯) ও স্থাপত্য বিভাগের লেভেল-৪ টার্ম-২ (১৫ ব্যাচ, শিক্ষাবর্ষ ২০১৮-২০১৯) এর স্থগিতকৃত পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়। চলতি মাসের ২৮ তারিখে শুধুমাত্র ইউআরপি, স্থাপত্য এবং পিএমই বিভাগের পরীক্ষা অনুষ্ঠিত হবে ৷ এ ছাড়া আগামী ৪ এবং ১১ নভেম্বর সকল বিভাগের পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে সিদ্ধান্ত হয়।

শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে ফিরিয়ে আনার পরিবেশ সৃষ্টি, জাতীয় কারিকুলাম (পাঠ্যক্রম) পর্যালোচনা এবং কারিগরি শিক্ষার আধুনিকায়ন—এই তিন বিষয়কে শিক্ষার অগ্রাধিকার হিসেবে ঘোষণা করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
১২ ঘণ্টা আগে
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় অংশ নিতে ফরম পূরণের সর্বোচ্চ ফি নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৯৯৫ টাকা। বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের এইচএসসি পরীক্ষায় অংশ নিতে এই ফি দিতে হবে। আর মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের ফরম পূরণে ২ হাজার ৪৩৫ টাকা ফি ফিতে হবে।
১৭ ঘণ্টা আগে
নবনিযুক্ত শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান সৌজন্য সাক্ষাৎ করেছেন। আজ বৃহস্পতিবার সচিবালয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে এ সৌজন্য সাক্ষাৎ করেন।
১৯ ঘণ্টা আগে
ইংরেজি মাধ্যম শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে সরকারি নীতিমালার আওতায় আনার বিষয়ে পর্যায়ক্রমে পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, ‘যত্রতত্র অনিবন্ধিত বা অস্থায়ী অবকাঠামোয় স্কুল পরিচালনা গ্রহণযোগ্য নয়। স্কুল পরিচালনার ক্ষেত্রে...
২০ ঘণ্টা আগে