মেধাবী মুখ মুসাররাত আবির। বই পড়তে ভালোবাসেন, সেই ভালোবাসা থেকে এখন পর্যন্ত পড়ে ফেলেছেন ১৫০০টির বেশি বই! তাঁর ব্যক্তিগত সংগ্রহে রয়েছে ৬ শতাধিক বই, যেগুলো তাঁর পড়ার প্রতি গভীর আগ্রহের প্রমাণ। বইয়ের প্রতি এমন ভালোবাসাই তাঁকে একজন পাঠক, লেখক ও রিভিউয়ার হিসেবে পরিচিতি এনে দিয়েছে।
শুধু বই পড়াই নয়, বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে নিজের মেধার স্বাক্ষরও রেখে চলেছেন মুসাররাত আবির। সম্প্রতি আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রিসার্চ অ্যান্ড পাবলিকেশন ক্লাব আয়োজিত ‘বিজটেক কুইজ প্রতিযোগিতায়’ তৃতীয় স্থান অর্জন করেছেন তিনি।
মুসাররাতের লেখালেখির শুরু ২০১৭ সালে, ব্লগ ও কনটেন্ট রাইটিংয়ের মাধ্যমে। এরপর তিনি বিভিন্ন জাতীয় দৈনিকে ফিচার লেখা শুরু করেন। শুধু লেখালেখি নয়, সরকারি-বেসরকারি নানা প্রকল্পেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর। কাজ করেছেন বিভিন্ন এনজিওর সঙ্গে।
পাঠকবন্ধুর সক্রিয় সদস্য মুসাররাত বই পড়ার পাশাপাশি বইয়ের রিভিউ লেখেন অসাধারণ।
বর্তমানে তিনি বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। পড়াশোনার পাশাপাশি বিভিন্ন সহশিক্ষামূলক কার্যক্রমেও তিনি যুক্ত। কলেজজীবন থেকে বিভিন্ন সংগঠনের সঙ্গে যুক্ত, যা এখনো তিনি অব্যাহত রেখেছেন।
মুসাররাত বলেন, ‘অনেক ইচ্ছা থাকলেও সবকিছুতে সমানভাবে সময় দেওয়া সম্ভব হয় না। তাই আমি ছুটির দিনে আগামী এক সপ্তাহের লেখার তালিকা তৈরি করি এবং খসড়া প্রস্তুত রাখি। আর বই পড়ার জন্য যাতায়াতের সময়টুকু কাজে লাগাই।’

শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে ফিরিয়ে আনার পরিবেশ সৃষ্টি, জাতীয় কারিকুলাম (পাঠ্যক্রম) পর্যালোচনা এবং কারিগরি শিক্ষার আধুনিকায়ন—এই তিন বিষয়কে শিক্ষার অগ্রাধিকার হিসেবে ঘোষণা করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
১১ ঘণ্টা আগে
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় অংশ নিতে ফরম পূরণের সর্বোচ্চ ফি নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৯৯৫ টাকা। বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের এইচএসসি পরীক্ষায় অংশ নিতে এই ফি দিতে হবে। আর মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের ফরম পূরণে ২ হাজার ৪৩৫ টাকা ফি ফিতে হবে।
১৬ ঘণ্টা আগে
নবনিযুক্ত শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান সৌজন্য সাক্ষাৎ করেছেন। আজ বৃহস্পতিবার সচিবালয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে এ সৌজন্য সাক্ষাৎ করেন।
১৮ ঘণ্টা আগে
ইংরেজি মাধ্যম শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে সরকারি নীতিমালার আওতায় আনার বিষয়ে পর্যায়ক্রমে পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, ‘যত্রতত্র অনিবন্ধিত বা অস্থায়ী অবকাঠামোয় স্কুল পরিচালনা গ্রহণযোগ্য নয়। স্কুল পরিচালনার ক্ষেত্রে...
১৯ ঘণ্টা আগে