দীপ্তা রক্ষিতের একক অভিনয়ে প্রশংসিত নাটক ‘আমার আমি’। নাটকটির পরিকল্পনা ও নির্দেশনা দিয়েছেন অসীম দাশ। নন্দীমুখ নাট্যদলের প্রশংসিত নাটকটি ফের মঞ্চে উঠছে। ৫ জুলাই সন্ধ্যা ৭টায় রাজধানীর শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে দেখা যাবে নাটকটি।
নির্দেশক অসীম দাশ জানান, ইতিহাসের চরিত্রকে উপজীব্য করে নির্মিত হয়েছে নাটকটির কাহিনি। বাংলা রঙ্গালয়ের প্রবাদপ্রতিম অভিনেত্রী বিনোদিনী দাসীর আত্মজীবনীই সাজানো হয়েছে নাটকটি।
আঠারো শ শতকের শেষ ভাগ। সেই যুগে নারীদের আলাদা কোনো অস্তিত্ব স্বীকার করত না পরিবার, সমাজ, এমনকি দেশের শাসককুলও। সে সময় দাঁড়িয়ে নিজের অভিনয় প্রতিভার জোরে বিনোদিনী দাসী নিজেকে সসম্মানে প্রতিষ্ঠিত করেছিলেন। ১৮৭৪ থেকে টানা এক যুগ তিনি অভিনয় করেছিলেন । ১৮৮৭ খ্রিষ্টাব্দের ১ জানুয়ারি তিনি শেষবার অভিনয় করেন। এর আগে পর্যন্ত ৫০টি নাটকে তিনি ৬০টিরও বেশি চরিত্রে অভিনয় করেন।
খ্যাতি ও ক্ষমতার চূড়ান্ত লগ্নে ১৮৮৭ খ্রিষ্টাব্দের ১ জানুয়ারি রঙ্গালয়ে তাঁর অভিনয়জীবনের ইতি টানেন।
কিন্তু প্রশ্ন হলো, কেন তিনি অভিনয় ছেড়ে দিলেন? কী এমন ঘটনা ঘটেছিল? শ্রীমতী বিনোদিনী দাসী তাঁর আত্মজীবনীমূলক গ্রন্থ ‘আমার খাতা’, ‘আমার কথা’ ও ‘আমার অভিনেত্রী জীবন’-এ তাঁর মনের যন্ত্রণার কথা তুলে ধরেন। সেই যন্ত্রণারই এক প্রামাণ্যচিত্র ‘আমার আমি’।

প্রতিবছর দুই ঈদে প্রাণ ফিরে পায় দেশের সিনেমা ইন্ডাস্ট্রি। সারা বছর সিনেমা মুক্তির ব্যাপারে আগ্রহ না দেখালেও ঈদে সিনেমা মুক্তি দিতে দৌড়ঝাঁপ শুরু করেন নির্মাতারা। কয়েক বছর ধরেই দেখা যাচ্ছে এই প্রবণতা। গত বছর দুই ঈদে ছয়টি করে মুক্তি পাওয়া সিনেমার সংখ্যা ১২টি।
৮ ঘণ্টা আগে
রোজার ঈদে প্রচারের জন্য তপু খান বানিয়েছেন নাটক ‘হ্যাপি ডিভোর্স’। নাটকটি লিখেছেন টিউন তেহরিন। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান, কেয়া পায়েল, সুব্রত, শামীমা নাজনীন, রোজী সিদ্দিকী, সমাপ্তি মাসুক ও তাহমিনা সুলতানা মৌ।
৮ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
৮ ঘণ্টা আগে
নাটকের পরিচিত মুখ অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। গানটাও ভালো করেন তিনি। আগে নাটক ও ম্যাগাজিন অনুষ্ঠানে দুটি গান করেছেন। এবার ভালোবাসা দিবস উপলক্ষে প্রকাশিত হয়েছে হিমির নতুন মৌলিক গান। এ প্রসঙ্গে তাঁর সঙ্গে কথা বলেছেন শিহাব আহমেদ।
১ দিন আগে