সংগীতশিল্পী শাহীন সামাদকে নজরুল পুরস্কার ২০২৩-এ দিচ্ছে বাংলা একাডেমি। গতকাল বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নজরুলচর্চায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ২০২২ সালে বাংলা একাডেমি এই পুরস্কার চালু করে। প্রথম পুরস্কারটি পেয়েছিলেন লেখক-অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী।
বৃহস্পতিবার বাংলা একাডেমির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৪তম জন্মবার্ষিকী উদ্যাপন উপলক্ষে বাংলা একাডেমি ২৪ মে একক বক্তৃতা, নজরুল পুরস্কার-২০২৩ প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে।
‘এই অনুষ্ঠানে শিল্পী শাহীন সামাদকে নজরুল পুরস্কার ২০২৩ প্রদান করা হবে। নজরুল পুরস্কারের অর্থমূল্য ২ লাখ টাকা।’
এ প্রসঙ্গে শাহিন সামাদ বলেন, ‘নজরুলকে নিয়ে সামগ্রিক চর্চার জন্য এই পুরস্কারে আমাকে মনোনীত করায় আমি আনন্দিত এবং বাংলা একাডেমির কাছে কৃতজ্ঞতা জানাই।’
নজরুলসংগীত শেখানোর কাজটিই বেশি উপভোগ করে বলে জানান শাহীন সামাদ। তিনি বলেন, ‘গানের শিক্ষকতা বেশি উপভোগ করি। তরুণ অনেকেই খুব আগ্রহ নিয়ে নজরুলসংগীত শিখছে। তাদের শেখাতে পেরে আমার দারুণ ভালো লাগে।’
শিল্পী শাহীন সামাদ ১৯৭১ সালে বাংলাদেশের মহান স্বাধীনতাযুদ্ধ চলাকালে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের একজন শিল্পী ছিলেন। তিনি ৩৬টি দেশাত্মবোধক গানে কণ্ঠ দিয়েছেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো ‘তীর হারা এই ঢেউয়ের সাগর’, ‘মোরা একটি ফুলকে বাঁচাব বলে যুদ্ধ করি’, ‘রক্তের প্রতিশোধ রক্তেই নেব আমরা’। এ সময় তিনি সাংস্কৃতিক গোষ্ঠী বাংলাদেশ মুক্তি সংগ্রামী শিল্পী সংস্থায় যোগ দেন। তাঁরা বিভিন্ন রিফিউজি ক্যাম্প এবং মুক্তাঞ্চলে ঘুরে ঘুরে মুক্তিযোদ্ধা ও সাধারণ মানুষকে গান শোনাতেন। তাঁর কণ্ঠে জনপ্রিয় হওয়া নজরুলসংগীতের মধ্যে রয়েছে ‘এ আঁখিজল মোছ প্রিয়া’, ‘প্রিয় এমনও রাত যেন’, ‘ভুলে যেও, ভুলে যেও’।
নজরুলসংগীতে অবদানের জন্য এই শিল্পীকে বাংলাদেশ সরকার ২০১৬ সালে দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মান একুশে পদকে ভূষিত করেন।

প্রতিবছর দুই ঈদে প্রাণ ফিরে পায় দেশের সিনেমা ইন্ডাস্ট্রি। সারা বছর সিনেমা মুক্তির ব্যাপারে আগ্রহ না দেখালেও ঈদে সিনেমা মুক্তি দিতে দৌড়ঝাঁপ শুরু করেন নির্মাতারা। কয়েক বছর ধরেই দেখা যাচ্ছে এই প্রবণতা। গত বছর দুই ঈদে ছয়টি করে মুক্তি পাওয়া সিনেমার সংখ্যা ১২টি।
৯ ঘণ্টা আগে
রোজার ঈদে প্রচারের জন্য তপু খান বানিয়েছেন নাটক ‘হ্যাপি ডিভোর্স’। নাটকটি লিখেছেন টিউন তেহরিন। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান, কেয়া পায়েল, সুব্রত, শামীমা নাজনীন, রোজী সিদ্দিকী, সমাপ্তি মাসুক ও তাহমিনা সুলতানা মৌ।
৯ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
৯ ঘণ্টা আগে
নাটকের পরিচিত মুখ অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। গানটাও ভালো করেন তিনি। আগে নাটক ও ম্যাগাজিন অনুষ্ঠানে দুটি গান করেছেন। এবার ভালোবাসা দিবস উপলক্ষে প্রকাশিত হয়েছে হিমির নতুন মৌলিক গান। এ প্রসঙ্গে তাঁর সঙ্গে কথা বলেছেন শিহাব আহমেদ।
১ দিন আগে