সম্প্রতি ফেসবুকের বেশ কিছু আইডি, পেজ ও গ্রুপে সাতজন নবজাতকের ছবি পোস্ট করে দাবি করা হচ্ছে, ওই সাত শিশু একই মায়ের গর্ভ থেকে একসঙ্গে জন্মগ্রহণ করেছে। পোস্টগুলোতে দাবি করা হচ্ছে, ‘চট্টগ্রামের হাটহাজারীর একটি বেসরকারি হাসপাতালে এক নারী সাতটি সন্তান জন্ম দিয়েছেন, জন্ম নেওয়া সব শিশু বর্তমানে সুস্থ আছে।’
ফ্যাক্টচেক
ফেসবুকে ভাইরাল হওয়া ছবিটি রিভার্স ইমেজ সার্চ করে দেখা যায়, ‘হাটহাজারি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স’ নামের একটি ফেসবুক পেজে গত ২৬ মে দুপুর ১২টা ২৮ মিনিটে চিকিৎসকসহ সাত শিশুর মোট ছয়টি ছবি পোস্ট করা হয়েছে।
ওই পোস্টের ক্যাপশন থেকে জানা যায়, গত ২৫ মে অস্ত্রোপচারের মাধ্যমে সিজারিয়ান সেকশনে একজন ও নরমাল ডেলিভারির মাধ্যমে ছয় শিশুর জন্ম হয়। পোস্টে সংশ্লিষ্ট চিকিৎসকদের নামও উল্লেখ করা হয়। গুগলে অনুসন্ধান করে কয়েকটি সংবাদমাধ্যমেও এ-সংক্রান্ত খবর খুঁজে পাওয়া যায়।
সিদ্ধান্ত
ফেসবুকে যে সাত শিশুর ছবি ‘এক মায়ের’ দাবিতে ছড়িয়ে পড়েছে, তা মূলত পৃথক সাত মায়ের। চট্টগ্রামের হাটহাজারি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গত ২৫ মে ছয়টি নরমাল ডেলিভারি ও একটি সিজারিয়ান অস্ত্রোপচারের মাধ্যমে সাত শিশুর জন্ম হয়।

গাঁজা ব্যবসায়ীকে শাস্তি দিচ্ছেন মাদারীপুরের নতুন এমপি—এমন দাবিতে সম্প্রতি একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে কয়েকজন ব্যক্তিকে মারধর করতে দেখা যায়। মুহূর্তেই এটি ভাইরাল হয়ে যায়।
২ দিন আগে
‘তারেক রহমানের প্রধানমন্ত্রীর শপথ পাঠ আমি করাতে আগ্রহী—মিজানুর রহমান আজহারী’ (বানান অপরিবর্তিত) দাবিতে ফেসবুকে একটি পোস্ট ছড়িয়ে পড়েছে। ছড়িয়ে পড়া এই পোস্টে দাবি করা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়া বাংলাদেশ
৩ দিন আগে
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। ছড়িয়ে পড়া ভিডিওতে দাবি করা হয়েছে, সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৫ বছর পর ভোট দিয়েছেন।
৪ দিন আগে
‘নির্বাচনে জাল ভোট পড়েছে ২১.৪ শতাংশ: টিআইবি’ দাবিতে নাগরিক টিভির একটি ফটোকার্ড ফেসবুকে ছড়িয়ে পড়েছে। নাগরিক টিভি-র এ সংক্রান্ত প্রতিবেদনে দাবি করা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ভোটের ২১ শতাংশ জাল ভোট পড়েছে। নির্বাচন প্রক্রিয়া ও হলফনামাভিত্তিক পর্যবেক্ষণের ভিত্তিতে বিভিন্ন অসঙ্গতি
৪ দিন আগে