নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়ে মো. বাবুল হোসেন (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (২৭ জানুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে রাজধানী ঢাকার ধানমন্ডি পপুলার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মানিকগঞ্জের এই যুবক নিপাহ আক্রান্ত হওয়ার আগে কাচা খেজুরের রস পান করেন। নিপাহ আক্রান্ত হয়ে চলতি বছর এটাই প্রথম মৃত্যু।
আজ রোববার বিকেলে মানিকগঞ্জের সিভিল সার্জন ডা. মোয়াজ্জেম আলী খান চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন।
জানা গেছে, মৃত বাবুল হোসেন সদর উপজেলার পুটাইল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড মান্তা গ্রামের সাবেক ইউপি সদস্য মাইনুদ্দিনের ছেলে। ১৫ দিন আগে খেজুরের রস খেয়ে অসুস্থ হয়ে পড়েন তিনি।
পুটাইল ইউপি চেয়ারম্যন মহিদুর রহমান মহিদ জানান, ১৫ দিন আগে বাবুল হোসেন খেজুরের রস খেয়ে অসুস্থ হয়ে পড়েন। চিকিৎসার জন্য প্রথমে তাকে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু শারীরিক অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে তাকে ঢাকার ধানমন্ডি পপুলার হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত শনিবার দিনগত রাত ১২টার তাঁর মৃত্যু হয়। রোববার বেলা ১১টার দিকে মান্তা নিজ গ্রামে জানাজা শেষে মরদেহ স্থানীয় কবরস্থানে দাফন করা হয়।
সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, রোগীর নমুনা রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) পাঠানো হয়। সেখান থেকেই নিপাহ নিশ্চিত করা হয়েছে। তবে প্রতিষ্ঠানটির পরিচালক অধ্যাপক ডা. তাহমিনা শিরীন বলেন, বিষয়টি এখনো ইনভেস্টিগেশন শেষ হয়নি।

চিকিৎসা সেবাকে সাধারণ মানুষের জন্য সহজলভ্য করার ওপর গুরুত্বারোপ করে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, ‘ভবিষ্যতে মানুষকে আর চিকিৎসার জন্য ডাক্তারের পেছনে ঘুরতে হবে না, বরং ডাক্তাররাই মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দেবেন।
৭ ঘণ্টা আগে
স্বাধীনতার পর পাঁচ দশকের বেশি সময় ধরে দেশের স্বাস্থ্যব্যবস্থায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। মাতৃ ও শিশুমৃত্যুর হার কমেছে, বেড়েছে গড় আয়ু। তবে অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ, জনস্বাস্থ্যের উন্নয়ন এবং স্বাস্থ্যসেবার ব্যবস্থাপনায় রয়েছে সীমাবদ্ধতা।
৪ দিন আগে
শীতকে বিদায় জানিয়ে চলে এসেছে ঋতুরাজ বসন্ত। প্রকৃতিতে ছড়াচ্ছে উষ্ণতা। এই অবস্থায় ঋতু পরিবর্তনজনিত কারণে অনেকেই এখন সর্দি-জ্বরে আক্রান্ত হচ্ছেন। এ ক্ষেত্রে কয়েকটি বিষয় অনুসরণ করলেই রোগীর কষ্ট কিছুটা কমানো সম্ভব।
৪ দিন আগে
প্যালিয়েটিভ কেয়ার সোসাইটি অব বাংলাদেশ এবং বাংলাদেশ নটর ডেম অ্যালামনাই অব নর্থ আমেরিকার উদ্যোগে শিক্ষক-শিক্ষার্থীদের জন্য প্যালিয়েটিভ কেয়ার সেনসিটাইজেশন অনুষ্ঠান হয়ে গেল। আজ ১৫ ফেব্রুয়ারি, নটর ডেম ইউনিভার্সিটি বাংলাদেশের সার্বিক সহায়তায় বিশ্ববিদ্যালয়টির ক্যাম্পাসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়...
৫ দিন আগে