
আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় পাকটিকা প্রদেশে পাকিস্তানি বিমান হামলায় কমপক্ষে ৪৬ জন নিহত হয়েছে বলে জানিয়েছে তালেবান সরকার। নিহতদের মধ্যে বেশির ভাগই নারী ও শিশু বলে বুধবার এক বিবৃতিতে নিশ্চিত করেছেন তালেবান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ। বার্তা সংস্থা এএফপি ও রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
তালেবান সরকারের মুখপাত্র মুজাহিদ জানান, ‘মঙ্গলবার পাকিস্তান পাকটিকা প্রদেশের বারমাল জেলার চারটি স্থানে বোমা হামলা চালিয়েছে। এতে মোট ৪৬ জন প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন আরও ছয়জন, যাদের বেশির ভাগই শিশু।’
তালেবান সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে দেওয়া এক বিবৃতিতে পাকিস্তানের এই হামলাকে ‘বর্বরোচিত’ এবং ‘সুস্পষ্ট আগ্রাসন’ বলে নিন্দা জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়, ‘ইসলামিক আমিরাত এই কাপুরুষোচিত কর্মকাণ্ডের প্রতিশোধ নেবে। নিজের ভূখণ্ড ও সার্বভৌমত্ব রক্ষা করা আমাদের কর্তব্য ও অধিকার।’
২০২১ সালে তালেবান সরকার ক্ষমতা নেওয়ার পর থেকে পাকিস্তান-আফগান সীমান্তে উত্তেজনা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। পাকিস্তান দাবি করেছে, আফগানিস্তানের মাটি থেকে জঙ্গি গোষ্ঠীগুলো তাদের ভূখণ্ডে হামলা চালাচ্ছে।
ইসলামাবাদ অভিযোগ করেছে, কাবুলের তালেবান সরকার এসব জঙ্গি গোষ্ঠীকে আশ্রয় দিচ্ছে এবং তাদের হামলা চালাতে মুক্ত পরিবেশ দিচ্ছে। তবে এই অভিযোগ অস্বীকার করেছে কাবুল।
সীমান্ত এলাকায় নিয়মিত সংঘর্ষ এবং হামলার ঘটনা পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে দীর্ঘদিন ধরে চলা অস্থিরতার উদাহরণ। বিশেষত পাকিস্তানের তরফ থেকে আফগানিস্তানে ড্রোন হামলা ও আকাশপথে হামলার অভিযোগ তালেবান সরকারের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও জটিল করে তুলছে।
এই ঘটনার পর দুই দেশের মধ্যে কূটনৈতিক উত্তেজনা আরও বাড়তে পারে বলে ধারণা করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা। তালেবান সরকারের কড়া প্রতিক্রিয়া এবং প্রতিশোধের হুমকি এই অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন উদ্বেগ সৃষ্টি করেছে।

পুরোনো পানি সরবরাহ ব্যবস্থা রক্ষণাবেক্ষণের জন্য এক ব্যতিক্রমী অনুদান পেয়েছে জাপানের তৃতীয় বৃহত্তম শহর ওসাকা। শহরটির মিউনিসিপ্যাল ওয়াটারওয়ার্কস ব্যুরো গত নভেম্বরে পরিচয় গোপন রাখা এক ব্যক্তির কাছ থেকে মোট ২১ কেজি ওজনের স্বর্ণের বার গ্রহণ করে।
১ ঘণ্টা আগে
ভিডিওতে দেখা যায়, দুই ভারতীয় যুবক একটি ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তাঁদের ঠিক পেছনেই ছিল হুডি পরা কয়েক ব্যক্তি। পরবর্তী দৃশ্যে দেখা যায়, একটি পার্কে হামলাকারীরা একজন ভারতীয়কে জাপটে ধরে রেখেছে এবং অন্যজন তাঁকে ক্রমাগত ঘুষি মারছে। হিব্রু ভাষায় ভিডিওটির ক্যাপশনে এই হামলাকে ‘পূর্বপরিকল্পিত’ এবং ‘বর্ণবা
৩ ঘণ্টা আগে
পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার রাজধানী বানজুল থেকে মাত্র ১১ কিলোমিটার দূরে কানিফিং। বিকেলের পড়ন্ত রোদে বাড়ির উঠানে হুইলচেয়ারে বসে আছেন ৪২ বছর বয়সী ইউসুফা এমবাই। তাঁর বৃদ্ধা মা অতি সন্তর্পণে ছেলের পায়ের ওপর চাদরটি টেনে দিচ্ছেন।
৩ ঘণ্টা আগে
ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
৫ ঘণ্টা আগে