জাপান সাগরে যৌথ নৌ এবং বিমানবাহিনীর মহড়া শুরু করতে যাচ্ছে চীন এবং রাশিয়া। আজ রোববার চীনা নৌবাহিনীর একটি বহর জাপান সাগরের উদ্দেশে রওনা হয় বলে জানিয়েছে চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয়। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, জাপান সাগরে শুরু হতে যাওয়া যৌথ এই মহড়ার নাম ‘নর্দার্ন ইন্টারঅ্যাকশন-২০২৩ ’। এই মহড়ার উদ্দেশ্য হলো, ‘কৌশলগত জলপথের নিরাপত্তা নিশ্চিত করা।’
চীন এবং রাশিয়ার মধ্যে সামরিক সহযোগিতা বৃদ্ধি করা। ২০২২ সালে রাশিয়া ইউক্রেন আক্রমণের পর থেকেই যুক্তরাষ্ট্র বেইজিং ও মস্কোর মধ্যে সামরিক যোগাযোগ বেড়েছে বলে অভিযোগ করলেও রাশিয়া এবং চীন এ ধরনের মহড়া অব্যাহত রেখেছে।
চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দেওয়া তথ্যানুসারে, চীনা বহরে সব মিলিয়ে পাঁচটি যুদ্ধজাহাজ এবং চারটি জলচর হেলিকপ্টার রয়েছে। রোববার চীনের পূর্বাঞ্চলের কুইংদাও অঞ্চলের বন্দর থেকে বহরটি জাপান সাগরের উদ্দেশে রওনা করে। এর আগে, শনিবার চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছিল যে, রাশিয়াও জাপান সাগরে অনুষ্ঠিত মহড়ায় অংশগ্রহণ করবে। রাশিয়ার দুটি যুদ্ধজাহাজ এই মহড়ায় অংশগ্রহণ করছে।
বিশ্লেষকেরা বলছেন, এই মহড়ার মধ্য দিয়ে চীন এবং রাশিয়ার সামরিক মৈত্রী অনন্য মাত্রায় পৌঁছাবে। এর আগে, ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে রাশিয়া ইউক্রেন আক্রমণের ঠিক আগে বেইজিং সফর করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সে সময় পুতিন বলেছিলেন, রাশিয়া এবং চীনের মধ্যে বন্ধুত্ব হলো ‘সীমাহীন।’
তারই ধারাবাহিকতায় দুই দেশই বিশ্বে যুক্তরাষ্ট্রের প্রভাবকে ক্ষুণ্ন করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। দুই দেশের মধ্যে সহযোগিতার নানা ক্ষেত্র বেড়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো, সামরিক খাত। দুই দেশের মধ্যে সামরিক সহযোগিতাও আগের চেয়ে অনেক বেড়েছে।

ডোনাল্ড ট্রাম্পের অর্থনৈতিক নীতির অন্যতম প্রধান স্তম্ভ ‘বৈশ্বিক আমদানি শুল্ক’ বা ট্যারিফকে বেআইনি ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। আজ শুক্রবার প্রধান বিচারপতি জন রবার্টসের নেতৃত্বাধীন বেঞ্চ ৬-৩ ভোটে এই রায় দেন।
৩৮ মিনিট আগে
পুরোনো পানি সরবরাহ ব্যবস্থা রক্ষণাবেক্ষণের জন্য এক ব্যতিক্রমী অনুদান পেয়েছে জাপানের তৃতীয় বৃহত্তম শহর ওসাকা। শহরটির মিউনিসিপ্যাল ওয়াটারওয়ার্কস ব্যুরো গত নভেম্বরে পরিচয় গোপন রাখা এক ব্যক্তির কাছ থেকে মোট ২১ কেজি ওজনের স্বর্ণের বার গ্রহণ করে।
২ ঘণ্টা আগে
ভিডিওতে দেখা যায়, দুই ভারতীয় যুবক একটি ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তাঁদের ঠিক পেছনেই ছিল হুডি পরা কয়েক ব্যক্তি। পরবর্তী দৃশ্যে দেখা যায়, একটি পার্কে হামলাকারীরা একজন ভারতীয়কে জাপটে ধরে রেখেছে এবং অন্যজন তাঁকে ক্রমাগত ঘুষি মারছে। হিব্রু ভাষায় ভিডিওটির ক্যাপশনে এই হামলাকে ‘পূর্বপরিকল্পিত’ এবং ‘বর্ণবা
৪ ঘণ্টা আগে
পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার রাজধানী বানজুল থেকে মাত্র ১১ কিলোমিটার দূরে কানিফিং। বিকেলের পড়ন্ত রোদে বাড়ির উঠানে হুইলচেয়ারে বসে আছেন ৪২ বছর বয়সী ইউসুফা এমবাই। তাঁর বৃদ্ধা মা অতি সন্তর্পণে ছেলের পায়ের ওপর চাদরটি টেনে দিচ্ছেন।
৪ ঘণ্টা আগে