আফগানিস্তানে একটি মাদ্রাসায় বোমা বিস্ফোরণে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছে আরও অন্তত ২৪ জন। এদের মধ্যে বেশির ভাগই শিশু। স্থানীয় সময় আজ বুধবার দুপুরে দেশটির উত্তরাঞ্চলীয় প্রদেশ সামাঙ্গানের রাজধানী আইবাকের জাহদিয়া মাদ্রাসায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এই তথ্য জানিয়েছে।
সামাঙ্গান প্রাদেশিক সরকারের মুখপাত্র এমদাদুল্লাহ মুহাজির জানিয়েছেন, স্থানীয় সময় বেলা পৌনে ১টার দিকে আইবাক শহরের কেন্দ্রস্থলে অবস্থিত জাহদিয়া মাদ্রাসার ভেতরে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় মাদ্রাসার শিক্ষার্থীরা পড়াশোনা করছিল। তবে তাৎক্ষণিকভাবে এই ঘটনার দায় কেউ স্বীকার করেনি। হামলার বিষয়টি নিয়ে এরই মধ্যে তদন্ত শুরু হয়েছে।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্দুল নাফি টাকোর বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করে বলেছেন, ‘আমাদের গোয়েন্দা এবং নিরাপত্তা বাহিনীর কর্মীরা এই ক্ষমার অযোগ্য অপরাধের সঙ্গে জড়িদের চিহ্নিত করতে এবং তাদের বিচারের আওতায় আনার জন্য কাজ করছে।’
এদিকে, আফগানিস্তানের শানস ক্ষমতায় থাকা তালেবান বলেছে, গত বছর দেশটির শাসনক্ষমতা নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার পর থেকেই তাঁরা যুদ্ধবিধ্বস্ত দেশটিকে সুরক্ষিত করার দিকে মনোনিবেশ করেছে। তবে সম্প্রতি দেশটিতে বেশ কয়েকটি হামলা হয়েছে। যার মধ্যে কয়েকটি আইএসআইএল (আইএসআইএস) সশস্ত্র গোষ্ঠী দাবি করেছে।

বকেয়া নেভিগেশন চার্জ পরিশোধ না করায় ভারতীয় বাজেট এয়ারলাইন স্পাইসজেটের ওপর আকাশসীমা ব্যবহারের নিষেধাজ্ঞা জারি করেছে বাংলাদেশ। এর ফলে চরম বিড়ম্বনায় পড়েছে বিমান সংস্থাটি।
২ ঘণ্টা আগে
যুক্তরাজ্যের ফেয়ারফোর্ডে অবস্থিত মার্কিন বিমানঘাঁটি ব্যবহার করে কৌশলগত যুদ্ধবিমান দিয়ে ইরানে আঘাত হানার পরিকল্পনা রেখেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার মার্কিন প্রেসিডেন্টের সেই পরিকল্পনায় বাঁধ সেধেছেন।
৩ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের আগের হামলায় ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনাগুলো ইরান আবার গড়ে তুলছে এবং একই সঙ্গে ‘যুদ্ধের প্রস্তুতি’ নিচ্ছে। এমনটি দাবি করেছেন ইরানের এক প্রভাবশালী বিরোধী নেতা। যদিও বর্তমানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন তেহরানের সঙ্গে আলোচনায় যুক্ত।
৪ ঘণ্টা আগে
ইরানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ গতকাল বুধবার পাইলটদের জন্য এক অস্বাভাবিক সরকারি নোটিশ (নোটিশ ফর এয়ারম্যান বা নোটাম) জারি করে। সেখানে দেশের আকাশসীমার বড় অংশ বন্ধ ঘোষণা করা হয়। মূলত, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ মহড়া পরিচালনার জন্য এই আকাশসীমা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
৪ ঘণ্টা আগে